চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটি নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের চার সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে যশরাজ ফিল্মসের চার সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে দীর্ঘদিন একেবারে ধরাশায়ী ছিল ভারতের মহারাষ্ট্র। আর তাইতো রাজ্যের বাড়তি করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এতদিন বন্ধ ছিল সিনেমা হলগুলো। অবশেষে বলিউড ছবির জন্য সুখবর জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, আসছে দীপাবলি উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর থেকে খুলছে মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলো। এরপর থেকেই ঘোষণা আসছে একের পর এক সিনেমা মুক্তির তারিখ।

রবিবার (২৬ সেপ্টেম্বর) এক সঙ্গে চার সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করলো যশরাজ ফিল্মস। প্রথমেই রয়েছে সাইফ আলি খান ও রানী মূখার্জি অভিনীত ছবি ‘বান্টি অউর বাবলি ২’, যেটি মূলত ১৫ বছর আগে মুক্তি প্রাপ্ত ‘বান্টি অর বাবলি’র সিক্যুয়াল। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ নভেম্বর।

এরপরই রয়েছে অক্ষয় কুমার ও মানুশি চিল্লার অভিনীত ‘পৃথ্বীরাজ’ ছবিটি, যেটি মুক্তি পাবে ২০২২ সালের ২১ জানুয়ারি। তৃতীয় ছবি হিসেবে মুক্তি পাবে রণবীর সিং ও শালিনী পান্ডে অভিনীত ‘জয়েশভাই জোরদার’, যার মুক্তির তারিখ আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি এবং সবশেষে মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত ‘শমশেরা’, যেটি মুক্তি পাবে আগামী বছরের ১৮ মার্চ।

শোনা গিয়েছিল, যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই চারটি নতুন সিনেমার প্রিমিয়ারের জন্য প্রস্তাব দিয়েছিলো ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। শুধু তাই নয় এই চার সিনেমার জন্য ৪০০ কোটি রূপির প্রস্তাব দেয় এই ওটিটি জায়ান্ট। কিন্তু তাতে রাজি হননি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। জানিয়ে দিয়েছেন তিনি বড় পর্দায় মুক্তির জন্য তিনি সিনেমাগুলো নির্মাণ করেছেন। অবশেষে সেই পথেই এগিয়ে যাচ্ছেন তিনি।

Tags: আদিত্য চোপড়াপৃথ্বীরাজপ্রেক্ষাগৃহভারতের মহারাষ্ট্রযশরাজ ফিল্মসশমশেরা
Previous Post

রপ্তানির অনুমতিতেই বেড়েছে ইলিশের দাম

Next Post

বাংলাদেশের ৫-এ সাবিনার একারই ৪ গোল

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৫-এ সাবিনার একারই ৪ গোল

সাতার মডেল থানা, সাভার, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখে বিষ ঢেলে টাইলস মিস্ত্রিকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT