চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াচো-তে মুক্তি পাচ্ছে একঝাঁক বাংলাদেশি শিল্পীর ‘আঘাত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে বিভিন্ন মানুষ ও যানবাহন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় শুটিং হয়েছিল একঝাঁক বাংলাদেশি শিল্পীর ওয়েব সিরিজ ‘আঘাত’-এর। নির্মাণ করেছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী জায়েদ রিজওয়ান। সেই ওয়েব সিরিজটি ৩০ সেপ্টেম্বর ভারতীয় প্ল্যাটফর্ম ‘ওয়াচো’-তে মুক্তি পাচ্ছে।

সেখানে অভিনয় করেছেন বাংলাদেশের ইরফান সাজ্জাদ, বিপাশা কবির, দীপালি আক্তার তানিয়া ও অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি রুপন্তী। কলকাতা থেকে ছিলেন রণজয় বিষ্ণু, যিনি ববির ‘বিজলি’ সিনেমায় নায়ক ছিলেন।

ওটিটি প্ল্যাটফর্ম ওয়াচো-তে ৩০ সেপ্টেম্বর ‘আঘাত’ সিরিজটির প্রচার জানিয়ে নির্মাতা জায়েদ রিজওয়ান বলেন, মাস পাঁচেক পর দেখা যাবে জি ফাইভেও। ওয়াচো জি ফাইভেরই একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি ওয়াচো অরিজিনাল সিরিজ। ওয়াচো অরিজিনাল সিরিজ হলে কয়েক মাস পর জি ফাইভে মুক্তি দেওয়া হয়।

‘আঘাত’ পাঁচ পর্বের একটা অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ। গল্পটা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে। পরিচালক রিজওয়ান যোগ করে বলেন, ধর্মই জঙ্গিবাদের মূল বিষয় নয়, অন্য আরও অনেক কারণেও জঙ্গিবাদের জন্ম হয়; গল্পের মূল প্লট অনেকটা এমন।

অভিনয়শিল্পীদের নিয়ে পরিচালক বলেন, প্রত্যেকেই দারুণ কাজ করেছেন। সিরিজটি নির্মাণ করছি বলে বলছি না, যারা দেখেছেন সবাই অভিনয়শিল্পীদের প্রশংসা করেছেন।

তিনি জানান, ইতিমধ্যেই ভারত থেকে দ্বিতীয় সিজন করার অফার এসেছে। ‘এখন আমার প্ল্যানের সঙ্গে বাজেট মিললে শুটিং শুরু করব। সেটা হবে আরও বড় বাজেটের।’

‘আঘাত’ ওয়েব সিরিজের টাইটেল সং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নাভিদ পারভেজ। দুটি গানের সুর ও সংগীত করেছেন কিশোর দাস। কণ্ঠ গেয়েছেন পান্থ কানাই, রাজ বর্মন, পারভেজ, কিশোর দাশ ও ন্যানসি।

Tags: অস্ট্রেলিয়াওয়েব সিরিজজি-ফাইভন্যানসি
Previous Post

কুমিল্লার আদালতে মামুনুল হক

Next Post

আনচেলত্তি মানছেন, রাতটা রিয়াল মাদ্রিদের ছিল না

Next Post
চ্যাম্পিয়নশিপের সময় কোচের সঙ্গে খেলোয়াড়ের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তি মানছেন, রাতটা রিয়াল মাদ্রিদের ছিল না

করোনা টিকা দেওয়ার জন্য নারীর পাশে স্বাস্থ্যকর্মী দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার থেকে দেশে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT