চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে হাতি শাবকের মরদেহ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:57 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2021
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে নদীর তীরে মৃত হাতি শাবকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী ছড়া থেকে একটি মৃত হস্তি শাবক উদ্ধার করা  হয়েছে।
শনিবার সকাল ৮ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পশ্চিমে পাহাড়ী ছড়ায় মৃত হস্তি শাবকটি দেখতে পায় বলে জানান ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকার পাহাড়ী ছড়া থেকে উদ্ধার হয়েছিল আরেকটি মৃত হস্তি শাবক।
তারিকুল বলেন, ‘শনিবার সকালে টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পশ্চিমে পাহাড়ী ছড়ায় একটি মৃত হস্তি শাবক পড়ে থাকার খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে এপিবিএন একটি দল পৌঁছে পাহাড়ী ছড়ার পানিতে এক মৃত হস্তি শাবক দেখতে পায়। এসময় সেখানে হস্তি শাবকটিকে ঘিরে উৎসুক রোহিঙ্গাদের ভিড় জমে যায়।
“ওই এলাকায় বন্যহাতির চলাচল পথ রয়েছে। পাহাড়ী ছড়ায় পানি পান করতে প্রায় সময় হাতি যাতায়ত করে থাকে। ধারণা করা হচ্ছে, পাহাড় চূঁড়া থেকে পড়ে গিয়ে হস্তি শাবকটির মৃত্যু হয়েছে। গত ২-৩ দিন আগে মৃত্যু হওয়ায় হস্তি শাবকটির শরীরের বিভিন্ন অংশে চামড়া খসে গেছে এবং পঁচন ধরেছে”।
এপিবিএন এর অধিনায়ক বলেন, ‘এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকার পাহাড়ী ছড়ার পানিতে পড়ে আরো একটি মৃত হস্তি শাবক উদ্ধার করা হয়।’
পাহাড়ী ছড়ায় একটি মৃত হস্তি শাবক পড়ে থাকার খবর স্থানীয় বনবিভাগকে অবহিত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল।
Previous Post

করোনায় শনাক্ত হাজারের নিচে, মৃত্যু ২৫

Next Post

শেষ দিনে মনোনয়নপত্র কিনলেন নাজমুল হাসান

Next Post
নাজমুল হাসান মনোনয়নপত্র গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ দিনে মনোনয়নপত্র কিনলেন নাজমুল হাসান

মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী নাইমা সেজে সুন্দরী প্রতিযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিস আর্থ বাংলাদেশ’ এর মুকুট জিতলেন নাইমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT