চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2021
in রাজনীতি
A A
যুবলীগের সদস্যরা বৃক্ষরোপণে অংশগ্রহণ করছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে যুবলীগ।

বৃহস্পতিবার রাজধানীর ভাটারায় ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ে আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাকির হোসেন বাবুল।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের যে হুমকি সারা বিশ্বে, সে ব্যাপারে সজাগ থেকে সেটা প্রতিরোধ করার জন্য আমরা এই ভূমিকা রাখতে চাই। যাতে নতুন প্রজন্ম একটা সুষ্ঠু পরিবেশে বেড়ে ওঠতে পারে। প্রধানমন্ত্রী এই জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপারে সচেতন এবং সজাগ। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে ভূমিকা রেখে যাচ্ছি।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রীই না, আজ বিশ্ব নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য সংকল্পবদ্ধ। বাংলাদেশের যুবসমাজ এই কর্মসূচির দ্বারা অনুপ্রাণিত হবে। যুবসমাজ গাছ লাগাবে; গাছ বাঁচাবে। শুধু গাছ লাগালেই চলবে না, গাছের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এই বিষয়ে আমি যুব সমাজকে আহ্বান জানাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আজ শুভ উদ্বোধন করা হলো। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় আসার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সততাই শক্তি, মানবতায় মুক্তি-রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ইঞ্জিঃ মৃণাল কান্তি জোদ্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল আলম অনিক, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ অনেকে।

Tags: যুবলীগশেখ হাসিনা'র ৭৫তম জন্মদিনশেখ হাসিনার জন্মদিন
Previous Post

Aquaculture is key to meet increasing food demand, says FAO

Next Post

বিমানবন্দরে শনিবার থেকেই করোনা পরীক্ষা শুরু

Next Post
Bangladeshi official wearing glasses and face mask at press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে শনিবার থেকেই করোনা পরীক্ষা শুরু

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT