চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে শনিবার থেকেই করোনা পরীক্ষা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
Bangladeshi official wearing glasses and face mask at press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা আগামী শনিবার থেকে শুরু হবে।

বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুত করার জন্য আমি নিজে গত পরশু দিন এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে।

তিনি বলেন, এ নিয়ে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী পরশু, শনিবারের মধ্যেই বিদেশগামী দেশের মানুষজন এ পিসিআর-ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।

ল্যাবের সংখ্যা কত ও দৈনিক কতজন মানুষ ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে মোট ছয়টি ল্যাবে ১২টি মেশিন বসানো হবে। ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুত পরীক্ষার জন্য র‍্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।

ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব সাংসদ আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপণ

Next Post

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ

Next Post

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ

আন্তর্জাতিক নেতা অঙ্গভঙ্গি করে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেরকেলকে ইতিহাস কতটুকু মনে রাখবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT