চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:53 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2021
in সম্পাদকীয়
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অতি জরুরি’ ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়ে বলেছেন, “রোহিঙ্গা সংকট প্রশ্নে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে। সীমিত সম্পদ সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ শরণার্থীদের আশ্রয় দিয়েছিল।” নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ের এক আলোচনায় প্রধানমন্ত্রীর এই সাহসী উচ্চারণ পুরো বাংলাদেশের মানুষের মনের কথা।

মিয়ানমার থেকে ২০১৭ সালে লাখো রোহিঙ্গাদের পালিয়ে আসার চার বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। মিয়ানমারে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির বেসামাল অবস্থা ও বৈশ্বিক করোনা মহামারির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে আছে। চলতি বছরের শুরুতে চীনের নেতৃত্বে বাংলাদেশ-মিয়ানমারের ত্রিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়ায় আশার আলো দেখা গেলেও ফেব্রুয়ারিতে মিয়ানমারে ক্ষমতার পটপরিবর্তনে তা থমকে যায়।

নিয়ম রক্ষার আলোচনার মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে থাকা আর তাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের সঙ্গে বিরোধের মধ্যে ঝুলে আছে রোহিঙ্গাদের ভবিষ্যত। বিভিন্ন দাতা সংস্থা ও বিভিন্ন দেশ বাংলাদেশকে প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপ দিচ্ছে তাদের স্থায়ীভাবে রেখে দেয়া নয়তো তাদের কর্মের সুযোগ করে দিতে। সবমিলিয়ে এক অনিশ্চিত যাত্রায় এইসব রোহিঙ্গাদের জীবন।

রোহিঙ্গাদের ভাগ্যে কী হবে, এটি নিয়ে নানা ধরণের সূত্র মেলানোর চেষ্টা করছে আন্তর্জাতিক মহল। মাঝে মাঝে তাদের একেবারে বাংলাদেশে রেখে দেবার মতো নানা প্রস্তাবও দিতে শুরু করেছে তারা। এছাড়া কক্সবাজারের টেকনাফসহ আশেপাশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা যেসব জায়গায় অবস্থান করছে, সেসব জায়গা একসময় ছিল গহীন বন ও হাতিসহ নানা পশুর অভয়ারণ্য। পরিবশে ধ্বংস করে সেইসব জায়গা এখন বস্তিতে পরিণত হয়েছে। বনভিত্তিক জীবন-জীবিকা হারিয়ে স্থানীয় বহু জনগণ কর্মহীন ও উদ্বাস্তু হয়ে পড়েছে। এছাড়া মাদক, খুন-রাহাজানি ও নানা অপরাধের কেন্দ্র হয়ে উঠছে একসময়ের শান্তিপূর্ণ ওইসব এলাকা। সবমিলিয়ে বাংলাদেশ একটি উভয়মুখী চাপে আছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নানাভাবে চেষ্টা করছেন রোহিঙ্গা বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে। ফলও আসতে শুরু করেছে। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের ওপর যে চ্যালেঞ্জ এবং দায়িত্ব তৈরি হয়েছে, তা স্বীকার করছে যুক্তরাষ্ট্র। এ সংকট মোকাবিলা ও সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন প্রশাসন। শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে, তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তারা বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছে রোহিঙ্গা সঙ্কটে একসাথে কাজ করার। সেইসঙ্গে বাইডেন প্রশাসন রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

আমাদের আশাবাদ, যথাযথ কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে ধীরে ধীরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে এবং রোহিঙ্গারা ফিরে যাবে তাদের দেশ মিয়ানমারে।

Tags: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনসম্পাদকীয়
Previous Post

বিমানবন্দরে শনিবার থেকেই করোনা পরীক্ষা শুরু

Next Post

মেরকেলকে ইতিহাস কতটুকু মনে রাখবে?

Next Post
আন্তর্জাতিক নেতা অঙ্গভঙ্গি করে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেরকেলকে ইতিহাস কতটুকু মনে রাখবে?

ব্যান্ডের পারফরম্যান্সের দৃশ্য, দর্শকদের উচ্ছ্বাস ও উৎসাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

যেন বেকারত্ব ঘোচার অনুভূতি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT