চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেন বেকারত্ব ঘোচার অনুভূতি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
ব্যান্ডের পারফরম্যান্সের দৃশ্য, দর্শকদের উচ্ছ্বাস ও উৎসাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর ধরে নেই কোনো কনসার্ট। শিল্পীরা প্রস্তুত থাকলেও এতোদিন কনসার্ট আয়োজনের অনুমতি পায়নি আয়োজকরা। কনসার্ট না থাকায় বহু শিল্পী আর্থিকভাবে হয়েছেন ক্ষতিগ্রস্ত। বিশেষ করে ব্যান্ড শিল্পীরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সেই অবস্থার পরিবর্তন হতে চলেছে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মিলছে কনসার্ট আয়োজনের অনুমতিও। আগামি ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের পুষ্পগুচ্ছ হলে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন এর আয়োজনে হবে কফি কার্নিভাল, ঢাকা কনসার্ট । স্পন্সর করছে ড্যান কেক এবং নেসক্যাফে। মহামারীর ঠিক পর পর যথাযথ স্বাস্থ্যবিধি ও পর্যাপ্ত সতর্কতা মেনে আয়োজিত এই কনসার্টে স্বস্তিতে আছেন শিল্পী শ্রোতা দর্শকরাও।

এই কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন ও নেমেসিস সহ বেশ কয়েকটি দল। বহুদিন পর কনসার্টে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়ে যেন কিছুটা স্মৃতিকাতর দলগুলো! জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ এর প্রতিষ্ঠাতা সদস্য ও বেজ গিটারিস্ট জিয়া রহমান তাই মজা করে বললেন, ‘অবশেষে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছি।’

চ্যানেল আই অনলাইনকে জিয়া বলেন, ১ অক্টোবরের কনসার্টটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। করোনার পর দীর্ঘ বিরতি শেষে গানের পরিবেশে ফেরা, খবরটি আনন্দের। একমাত্র কনসার্টের মাধ্যমেই শিল্পীদের সাথে শ্রোতা-দর্শকরা মিলেমিশে একাকার হওয়ার সুযোগ পান। তা থেকে দুই পক্ষই বঞ্চিত ছিলাম। মহামারীর কারণে তৈরী হওয়া সেই দূরত্বটাও কনসার্টের মাধ্যমে ঘুচবে!

কোভিড পরিস্থিতির পর কনসার্ট আয়োজন নিয়ে অনেকের হয়তো দ্বিধা-দ্বন্দ্ব ছিলো। মহামারীর পর টাকা দিয়ে কনসার্ট দেখতে আসার মানুষ পাওয়া নিয়েও ছিলো সংশয়! কিন্তু ১ অক্টোবরের কনসার্টের টিকেট ছাড়ার পর পর ঘটে গেলো বিস্ময়ের এক ঘটনা।

শিরোনামহীনের এই বেজ গিটারিস্ট জানান, কনসার্টটির টিকেট ছাড়ার ঘন্টা তিনেকের মধ্যেই সব বিক্রি শেষ! এমন ঘটনা বিরল! এতো কম সময়ে সাধারণ দর্শকসারির টিকেট বিক্রি শেষ হয়ে যাওয়ার ঘটনা অন্তত আমি দেখিনি।

জিয়া জানান, ভিআইপি টিকেট থাকলেও সাধারণ দর্শকসারির টিকেট অবশিষ্ট নেই। আয়োজকদের কাছ থেকে জেনেছি, সাধারণ দর্শকসারির নির্ধারিত আসনের আগাম টিকেট পূর্ণ। নিয়মিত দর্শকদের অনেকে টিকেট না পেয়ে হাহুতাশ করছেন।আয়োজকদের কাছেও অনুরোধ করছেন। কোভিড এর অব্যবহিত পর সার্বিক দিক দিয়ে এটা অত্যন্ত ভালো লাগার।

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির কথাটি মজা করে বললেও এই মিউজিশিয়ান জানান, ‘কোভিডের কারণে আক্ষরিক অর্থেই তো শিল্পীরা বেকার।’ এমন অবস্থায় করপোরেট শোয়ের যারা আয়োজন করেন, তাদের এগিয়ে আসারও আহ্বান জানান জিয়া। বলেন, দর্শকের যে চাহিদা আছে, সেটাতো কোভিড পরবর্তী কনসার্টের আগাম টিকেট বিক্রির বিষয়টিই বড় প্রমাণ।

কনসার্টটি সার্থক করে তুলতে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর কাছ থেকে সহযোগিতার কথা উল্লেখ করে আয়োজকরা জানান, ১ অক্টোবরের আয়োজনটি সফল করতে পুলিশ বাহিনীর কাছ থেকে দারুণ সহযোগিতা পাচ্ছি। তাদের যথেষ্ট সতর্কতা আছে।

জানানো হয়,  ১ অক্টোবর দর্শক শ্রোতাদের জন্য বিকেল ৩টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের পুষ্পগুচ্ছ হলের গেট ওপেন করা হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়।

Tags: আর্টসেলকনসার্টকরোনানেমেসিসবেকারব্যান্ডমহামারীলিড বিনোদনশিরোনামহীনশিল্পী
Previous Post

মেরকেলকে ইতিহাস কতটুকু মনে রাখবে?

Next Post

সিলেটে আফগান ওপেনারের সেঞ্চুরি

Next Post
সিলেটে আফগান ওপেনারের সেঞ্চুরি উদযাপনরত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে আফগান ওপেনারের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT