চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড থেকে সেরে ওঠা ব্যক্তি অস্থিরতায় ভুগতে পারেন: মার্কিন গবেষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2021
in স্বাস্থ্য
A A
অসুস্থ ব্যক্তি হাসপাতালে বসে চিন্তিতভাবে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে কোভিড থেকে সেরে ওঠা ১৫০ জনের মধ্যে গবেষণা করে দেখা গেছে, ওই ব্যক্তিদের ৭৩ শতাংশই ডেলিরিয়াম এ ভুগছেন। ডেলিরিয়াম মস্তিষ্কের এমন একটি অবস্থা যার কারণে ব্যক্তি যেকোন বিষয় নিয়ে দ্বিধান্বিত, হীনমন্য, অস্থির থাকেন। এমনকি কোন একটি বিষয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন না।

বিএমজে জার্নালে ওই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, হাসপাতাল থেকে ফেরার পর কোভিড রোগীরা আগের তুলনায় দুর্বল থাকেন। অস্থিরতায় ভুগেন। তাদের মধ্যে ডায়াবেটিসও লক্ষ্য  করা গেছে। তাদের মধ্যে কোভিড পরবর্তী জটিলতাও ভয়াবহ রূপ ধারণ করে।

গবেষণাপত্রের লেখক, যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভারসিটির ফিলিপ ভ্লিসাইডস বলেছেন, “কোভিড পরবর্তী জটিলতা এমন আকার ধারণ করে যে, কোভিড থেকে সেরে ওঠার পর ওই রোগীদের আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অন্য যেকোন রোগ থেকে সেরে উঠতেও তাদের দীর্ঘ সময় লেগে যাচ্ছে।”

গবেষকরা রোগীদের হাসপাতালের রেকর্ড এবং হাসপাতাল ছাড়ার পর তাদের টেলিফোন জরিপের মাধ্যমে গবেষণাটি পরিচালনা করেছেন। ওই ১৫০ ব্যক্তির প্রতেকে ২০২০ সালে মার্চ থেকে মে মাসের মধ্যে কোভিড আক্রান্ত হবার পর হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থেকেছেন। কোভিড থেকে সেরে ওঠার পর ডেলিরিয়াম দেখা গেছে এমন রোগীদের অভিন্ন লক্ষণগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।

গবেষকরা লক্ষ্য করেছেন যে, কোভিডের কারণে মস্তিষ্কে অক্সিজেন চলাচল কমে যেতে পারে, রক্ত জমাট বাঁধতে পারে এমনকি স্ট্রোক হতে পারে।

ফিলিপ ভ্লিসাইডস আরো বলেছেন, ডেলিরিয়াম প্রতিরোধে করোনা মহামারীর শুরুতে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর অন্যতম বড় কারণ হলো, ভ্যাকসিন আসার আগে চিকিৎকদের কাছে কোভিড প্রতিরোধক কৌশল সীমিত ছিলো। মূল নজর ছিল করোনা সংক্রমণ রোধ করা। কোভিড এর পার্শপ্রতিক্রিয়া রোধে কাজ কম হয়েছে।

গবেষণার আওতাধীন রোগীদের এক তৃতীয়াংশের মধ্যে ডেলিরিয়াম দেখা দেয়নি। তাদের মধ্যে ৪০ শতাংশে জন্য খুব যত্নশীল স্বাস্থ্য সেবা প্রয়োজন ছিল।

এক চতুর্থাংশ রোগীর মধ্যে তাদের তত্বাবধায়করা ডেলিরিয়াম এর লক্ষণ ছিলো বলে জানিয়েছেন। কোন কোন রোগী কয়েক মাস ধরে এ সমস্যায় ভুগেছেন।

হাসপাতাল কর্মীদের সঙ্গে রোগীর পরিবারের সদস্যদের নিবিড় যোগাযোগের মাধ্য বাসায় রোগীর থেকেই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব বলে জানিয়েছেন ফিলিপ ভ্লিসাইডস।

Tags: করোনাভাইরাসকোভিড-১৯
Previous Post

এবার পিয়ানো লাউঞ্জ মাতাবেন শাফিন আহমেদ

Next Post

করোনার মধ্যে মাধ্যমিকের অনেক শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে

Next Post
চ্যানেল আই অনলাইন ভবনের সামনে শিক্ষার্থীদের সমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার মধ্যে মাধ্যমিকের অনেক শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে

ডিজিটাল রাইডের লোগো, ডিজিটাল পরিবহন সেবা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় প্রতিষ্ঠান ‘ডিজিটাল রাইড’ এ মাসব্যাপী আকর্ষণীয় অফার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT