চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আয়নাবাজি’ মুক্তির দিনেই চৌধুরী জুটির ‘মুন্সিগিরি’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
চৌধুরী জুটি সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘আয়নাবাজি’। মুক্তির পর দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। ব্যবসা সফলতা ছাড়াও সিনেমাটি সমালোচকেরও প্রশংসা কুড়ায়। এবার এই নির্মাতা-অভিনেতা জুটি নিয়ে আসছেন ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। আর মুক্তির জন্য বেছে নিলেন ‘আয়নাবাজি’র মুক্তির দিনটিকেই!

হ্যাঁ, আয়নাবাজি মুক্তির ৫ বছর পর ঠিক ৩০ সেপ্টেম্বরই দেশীয় প্লাটফর্ম চরকিতে দর্শক দেখতে পারবেন অমিতাভ রেজার ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। সোমবার রাতে চরকির ‘অরজিনাল টক’ এ উপস্থিত থেকে এমনটাই জানান অভিনেতা চঞ্চল চৌধুরী।

চরকির লাইভ আড্ডায় জানানো হয়, আসছে ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অমিতাভ রেজার প্রথম ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। আড্ডায় অভিনেতা চঞ্চল চৌধুরী এই ওয়েব ফিল্মটিতে গোয়েন্দা চরিত্রে অভিনয়ের দারুণ সব অভিজ্ঞতার গল্পও শোনান।

শিবব্রত বর্মণের গল্পে নির্মিত এই এই ওয়েব ফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে কথা উঠে লেখককে নিয়েও। জানান, মুন্সিগিরির মধ্য দিয়েই প্রথমবার শিবব্রত বর্মণের কোনো গল্পে কাজ করেন চঞ্চল। যদিও এই লেখকের গল্পে নির্মিত ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজের ‘মিসেস প্রহেলিকা’ এপিসোডটি মুক্তি পেয়েছে ক’দিন আগেই।

শিবব্রত বর্মণকে নিয়ে আড্ডায় চঞ্চল বলেন, শিবুদা (শিবব্রত বর্মণ) আমার চারুকলার সিনিয়র ভাই। এক ব্যাচ সিনিয়র ছিলেন। পরে অবশ্য তিনি আমাদের ব্যাচেই চলে এসেছিলেন। একইসঙ্গে আমরা সহপাঠিও। কিন্তু দাদার সঙ্গে পরে খুব একটা আর যোগাযোগ ছিলো না। মুন্সিগিরির মধ্য দিয়েই বহুবার আমাদের বসতে হয়েছে। কথা হয়েছে। দাদার সঙ্গে কাজ হয়েছে। পরে তার গল্পে আমি ঊনলৌকিকে কাজও করেছি। উনি অসাধারণ লেখেন। উনার লেখার আলাদা একটা মাত্রা আছে। প্রচুর পড়াশোনা করেন শিবু দা, মানুষ হিসেবেও দারুণ।

অমিতাভের সাথে ক্যামেস্ট্রি নিয়ে চঞ্চল বলেন, আয়নাবাজির আগে অমিতাভ রেজার সাথে খুব একটা কাজ করা হয়নি। এই সিনেমাটির পর তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরী হয়। নির্মাতা হিসেবে তার যে থ্রট প্রসেস, তা আমার ভালো লাগে। বলা যায়, আমার প্রিয় নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম।

চলতি বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটির ঘোষণা দেয়া হয়। তখন অমিতাভ রেজা জানিয়েছিলেন, এই সিনেমাটি ফ্র্যাঞ্চাইজি আকারে নির্মাণের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বলিউডে যেমন ‘ধুম’, টালিউডের ‘ফেলুদা’ কিংবা হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের মতো করেই নির্মিত হবে ‘মুন্সিগিরি’।

ওয়েব ফিল্মটির গল্প নিয়ে সেসময় জানানো হয়েছিলো, ‘মুন্সিগিরি’ সিনেমার প্রথম খণ্ডে এক সরকারি কর্মকর্তার মৃত্যু রহস্যের তদন্ত করবেন মাসুদ মুন্সি নামের পুলিশের একজন গোয়েন্দা। এই চরিত্রে থাকছেন চঞ্চল।

Tags: অভিনয়অমিতাভঅমিতাভ রেজা চৌধুরীআয়নাবাজিওয়েব ফিল্মচঞ্চল চৌধুরীচরকিলিড বিনোদনসিনেমা
Previous Post

কমেছে সঞ্চয়পত্রে মুনাফার হার

Next Post

‘স্থানীয় সরকার নির্বাচন তৃণমূলে গণতন্ত্রের ভিত্তি মজবুত করে’

Next Post
সেতুমন্ত্রী পদ্মাসেতু নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্থানীয় সরকার নির্বাচন তৃণমূলে গণতন্ত্রের ভিত্তি মজবুত করে’

ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT