চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছায় যেসব কালজয়ী ছবি হাতছাড়া করেছেন কারিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
কারিনা অভিনীত জনপ্রিয় সিনেমার ছবি, বাংলার দর্শকদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেক বচ্চনের বিপরীতে ‘রিফিউজি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল কারিনা কাপুর খানের। যিনি বলিউড ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময় পার করে ফেলেছেন। শুধু তাই নয়, দীর্ঘ ২১ বছরের এই যাত্রায় কারিনা দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় বেশকিছু সিনেমা।

যেগুলোর প্রতিটি চরিত্রই ছিল একটি অপরটির তুলনায় ভিন্ন। তবে দর্শকদের এত ভালো ভালো সিনেমা উপহার দেওয়ার পরে বেশ কিছু ভালো কাজের সুযোগ প্রত্যাখান করেছিলেন এই অভিনেত্রী। এক নজরে দেখা যাক, যে সিনেমাগুলো হাতছাড়া করেছিলেন কারিনা:

কহোনা পেয়ার হ্যায়
অধিকাংশ দর্শকদের কাছেই হয়ত অজানা যে হৃত্বিক রোশন অভিনীত প্রথম সিনেমা ‘কহোনা পেয়ার হ্যায়’ এর জন্য তার বিপরীতে প্রথমে নির্বাচন করা হয়েছিল অভিনেত্রী কারিনা কাপুর খানকে। শুধু তাই নয়, একসঙ্গে সিনেমাটির শুটিংও শুরু করেছিলেন এই দুই তারকা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেটি ভিন্ন দিকে মোড় নেওয়ায় কারিনা ছবিটি থেকে সরে আসেন। এরপর তার জায়গায় নেওয়া হয় আমিশা প্যাটেলকে। ২০০০ সালে মুক্তি প্রাপ্ত এই ছবিটি বক্স অফিসে ব্যাপক হিট হয়েছিল।

কাল হো না হো
শাহরুখ খান অভিনীত কালজয়ী সিনেমা ‘কাল হো না হো’ ছবিটির জন্যও প্রীতি জিনতার আগে কারিনা কাপুর খানকে নির্বাচন করেছিলেন পরিচালক করণ জোহর। তবে পারিশ্রমিক হিসেবে বেশি অর্থ দাবী করেছিলেন কারিনা। যা দিতে নারাজ ছিলেন পরিচালক। ফলে এই ছবিটিও ছেড়ে দেন এই নায়িকা। পরবর্তীতে তার জায়গায় প্রীতি জিনতাকে নির্বাচন করা হয়।

নো ওয়ান কিলড জেসিকা
রাজ কুমার গুপ্তের পরিচালনায় ‘নো ওয়ান কিলড জেসিকা’ ছবিটির জেসিকা চরিত্রের জন্য পরিচালকের পছন্দের তালিকায় প্রথম নামটি ছিল কারিনা কাপুর খানের। অভিনেত্রীরও ইচ্ছা ছিল এতে অভিনয় করার কিন্তু পরবর্তীতে জেসিকা চরিত্রের সাথে নিজের সংযোগ স্থাপনে ব্যর্থ হওয়ায় ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন কারিনা।

ফ্যাশন
মধুর ভান্ডারকার পরিচালিত ‘হিরোইন’ ছবিতে দেখা গিয়েছিল কারিনা কাপুর খানকে। তবে এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ কারিনা ছিলেন না। বরং তার পরিচালিত ‘ফ্যাশন’ ছবিটির জন্য কারিনাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন এই পরিচালক। তবে কারিনা ‘ফ্যাশন’ এ চুক্তিবদ্ধ না হওয়ায় প্রিয়াঙ্কা চোপড়কে নির্ধারণ করেছিলেন তিনি। পাশাপাশি পরবর্তীতে ‘হিরোইন’ ছবির জন্য প্রিয়াঙ্কাকে প্রস্তাব দিলেও তার শুটিং শিডিউল না মেলায় সেই ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেননি তিনি। যার ফলেই কারিনা ই ছবিটিতে অভিনয় করেছিলেন।

দেবদাস
দর্শকদের অনেকেই হয়ত জানেন না যে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ ছবিটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল কারিনা কাপুর খান! শুধু তাই নয়, ‘পারু’ চরিত্রটির জন্য কারিনার একটি স্ক্রিন টেস্টও দিয়েছিলেন তিনি। যদিও সেটি তখনো অজানা ছিল কারিনার। পরবর্তীতে একটি নিউজ পোর্টালের সাক্ষাৎকারে কারিনা জানান, কোন জ্ঞান ছাড়াই বানসালি তার যে স্ক্রিন টেস্ট করিয়েছেন এতে বেশ কষ্ট পেয়েছেন তিনি। যার ফলেই পরবর্তী ‘দেবদাস’ এ অভিনয় করার মত এমন বিশাল সুযোগ মিস করেন অভিনেত্রী। এবং তার পরিবর্তে এতে নির্বাচিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন।

Tags: কারিনা কাপুর খানকাল হো না হোদেবদাসনো ওয়ান কিলড জেসিকাফ্যাশনশাহরুখ খান
Previous Post

প্রায় চার মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু

Next Post

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি

Next Post
ইলিশ মাছের বড় চালান, রফতানির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জোড়া জোড়া জড়িয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে: মঞ্জুরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT