চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর ৯৬’র পর ইরফানের ৮৫, সুমনের ৪ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ইরফান শুক্কুর ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগেরদিন ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি নাজমুল হোসেন শান্ত। পরেরদিন আশা জাগিয়েও শতক ছুঁতে পারলেন না ইরফান শুক্কুর। বাংলাদেশ ‘এ’ দল অবশ্য পেয়েছে বড় সংগ্রহ। দিনশেষে ৩ উইকেট হারিয়ে বিপদে হাই-পারফরম্যান্স (এইচপি) দল।

চট্টগ্রামে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে চার দিনের ম্যাচে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। ৫ উইকেটে ২৬০ রান তুলে প্রথমদিনের খেলা শেষ করে ‘এ’, দ্বিতীয় দিনে ৩৩৯ রানে থেমেছে তারা।

শুক্রবার শেষবেলায় নেমে ৩ উইকেটে ৪১ রানে খেলা শেষ করেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। ‘এ’র থেকে ২৯৮ রানে পিছিয়ে তৃতীয় দিন শুরু করবে।

শান্ত বৃহস্পতিবার আউট হন ৯৬ রান করে। ২০৩ বলে ৮ চার ও ৩ ছয়ে ইনিংস সাজান। ওপেনার সাদমান ইসলাম করে যান ৫৮ রান। সাদমান-শান্ত ১২৩ রানের জুটি গড়েন।

ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে সংগ্রহ বাড়াতে নামেন। মুনিম ফিরে যান ওই রানেই। ইরফান ছুটতে থাকেন। ফিরে যান ৮৫ রানে, ১৭৫ বলে ১০ চার আর ২ ছয়ে সাজানো ইনিংস তার।

এইচপির পেসার সুমন খান নিয়েছেন ৪ উইকেট। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

ব্যাটিংয়ে নেমে আকবরের দল হারায় পারভেজ হোসেন, মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেনের উইকেট। তৌহিদ হৃদয় ৫ ও তানজিদ হাসান তামিম ২১ রানে অপরাজিত আছেন।

Tags: আকবরইরফানএইচপিবাংলাদেশ ‘এ’ দলমিঠুনলিড স্পোর্টসশান্তসুমনহাই-পারফরম্যান্স
Previous Post

ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post

দেশে ৬০ ভাগ মানুষের শরীরে করোনার এন্টিবডি তৈরি

Next Post
বাংলাদেশের করোনা এন্টিবডি নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ৬০ ভাগ মানুষের শরীরে করোনার এন্টিবডি তৈরি

দুর্ঘটনায় একজন ব্যক্তি কাঁদছেন, মাথা হাত দিয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই বাড়ির ৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT