চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের গুঁড়িয়ে টাইগার যুবাদের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা সিরিজ জয়ে উল্লসিত, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

১২১ রানের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় যুব ওয়ানডেতে সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই হারিয়েছে টাইগার যুবারা।

টানা তিন জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করে আকবর আলীর শিষ্যরা।

২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান যুবারা গুটিয়ে যায় তিন অঙ্ক ছুঁয়ে। ১৭ রানে ৫ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার নাঈমুর রহমান। রিপন মন্ডল তিনটি ও আরিফুল ইসলাম নেন দুটি উইকেট।

সফরকারী আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন ওপেনার বিল্লাল সাইদি। শেষ ৩৩ রানে ৭ উইকেট হারিয়ে ৩৯.৪ ওভারে ১০১-এ গুটিয়ে যায় তারা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সিলেটের মন্থর উইকেটে এইচ মোল্লার দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান তোলে বাংলাদেশ যুব দল।

চার নম্বরে ব্যাট করতে নামা এ ডানহাতি ব্যাটসম্যান ১৩০ বলে ১০৮ রান করেন আটটি চার ও চারটি ছয়ের সাহাজ্যে। শেষে আবদুল্লাহ আল মামুন ২০ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে বাংলাদেশকে এনে দেন লড়াকু পুঁজি। আফগান যুবাদের মধ্যে ফয়সাল খান সর্বোচ্চ তিনটি উইকেট নেন।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি ওয়ানডে আগামী ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর দুই দলের একমাত্র চার দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর।

Tags: যুব ওয়ানডেলিড স্পোর্টস
Previous Post

অনুমোদনহীন-অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

Next Post

কেন চুপ থাকেন বলিউডের তিন খান, জানালেন নাসিরুদ্দিন শাহ্

Next Post
নাসিরুদ্দিন শাহ ও তিন খান ছবি, বলিউডের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন চুপ থাকেন বলিউডের তিন খান, জানালেন নাসিরুদ্দিন শাহ্

প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এস কে সিনহার বিরুদ্ধে মামলার রায় ৫ অক্টোবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT