চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় বছর পর বন্যার পানির মধ্যে নৌকা নিয়ে বিদ্যালয়ে হাবিবা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
6:07 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2021
in জনপদ, টাঙ্গাইল, শিক্ষা
A A
বন্যার পানিতে নৌকা দিয়ে স্কুলে যাচ্ছে শিশু শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

“দীর্ঘদিন বাড়িতে বসে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলাম। অপেক্ষায় ছিলাম কবে বিদ্যালয় খুলবে। আজ সেই অপেক্ষার প্রহর শেষ। আজ বিদ্যালয় খুলেছে। বন্যার পানি চারদিকে থৈ থৈ করছে। তারপরও নৌকা বেয়ে ঝুঁকি নিয়েই বিদ্যালয়ে এসেছি।”

বিদ্যালয়ে পৌঁছানো মাত্রই শিক্ষকরা আমাকে বরণ করে নেন। এভাবেই কথাগুলো বলছিল টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হাবিবা আক্তার।

হাবিবা আক্তার বলেন: বিদ্যালয়ে গিয়ে প্রিয় শিক্ষক ও বন্ধুদের সঙ্গে দেখা হলো। বাবা-মা উৎসাহিত হয়ে আমাকে বিদ্যালয়ে পাঠিয়েছেন। আমি নিজেই দীর্ঘপথ পাড়ি দিয়ে দুইজন বান্ধবীসহ নৌকা বেয়ে বিদ্যালয়ে এসেছি। বিদ্যালয়ে এসে বেশ আনন্দ পেয়েছি। আমার ক্লাস রোল-৩। এজন্য শিক্ষকরাও আমাকে অনেক আদর-স্নেহ করেন।

বিদ্যালয়ে আসা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সেজুতি সরকার বলেন: বিদ্যালয়ে এসে আমি খুবই আনন্দিত। দীর্ঘদিন পর শিক্ষক ও বন্ধু-বান্ধীদের সঙ্গে দেখা হলো। আমিও নৌকা নিয়ে বিদ্যালয়ে এসেছি। বন্যার পানি থাকায় সকল সড়ক ডুবে গেছে। এজন্য নৌকা ছাড়া আর বিকল্প উপায় নেই। বিদ্যালয়ে আসা মাত্রই শিক্ষকরা আমাদের বরণ করে নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা খান বলেন: প্রায় দেড় বছর পর আজ বিদ্যালয় খুলেছে। আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম। শিক্ষার্থীরা খুব আগ্রহ নিয়ে বিদ্যালয়ে এসেছে। আমরা তাদের বরণ করে নিয়েছি। বিদ্যালয়ে ক্লাস নিতে ও তাদের বরণ করতে আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল। বিদ্যালয়ে আসার পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের নিয়ে করোনাভাইরাস ও ডেঙ্গু বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে খুবই আনন্দ পেয়েছে।

তিনি আরও বলেন: প্রথম দিন আমরা পঞ্চম ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছি। প্রথমদিনে পঞ্চম শ্রেণীতে ৪১ জনের মধ্যে ২৮ জন ও তৃতীয় শ্রেণীতে ৪১ জনের মধ্যে ৩২ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন: বিদ্যালয়ে সকল প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল। সকালে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এরপর সঠিক সময়ে ক্লাস শুরু হয়। আমরা করোনাভাইরাস প্রতিরোধে সকল ধরণের প্রদক্ষেপ নিয়েছি। বিদ্যালয়ের ভেতরে বন্যার পানি নেই। তবে বিদ্যালয়ের চারদিকেই পানি রয়েছে। এজন্য শিক্ষার্থী ও শিক্ষকরা নৌকা করে বিদ্যালয়ে এসেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল বলেন: উপজেলায় ৭৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়েই একযুগে পাঠদান শুরু হয়েছে। তবে একটি বিদ্যালয়ে পানি থাকার কারণে পাশের বাড়িতে পাঠদান করানো হচ্ছে। এছাড়া আর কোনও সমস্যা নেই।

গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

Tags: শিক্ষকশিক্ষা প্রতিষ্ঠানশিক্ষার্থী
Previous Post

UN Food Systems Summit with a final national dialogue

Next Post

আহা কি আনন্দ আকাশে-বাতাসে

Next Post
বন্যার পানিতে নৌকা দিয়ে স্কুলে যাচ্ছে শিশু শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

আহা কি আনন্দ আকাশে-বাতাসে

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ উপলক্ষে চিত্র, মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতৃদুগ্ধ পানে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছে হরলিক্স মাদারস প্লাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT