চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে রোনালদোর ‘অভিষেক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত, রোনালদোসহ দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার প্রায় দশদিন হয়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়ে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের ডাকে চলে গিয়েছিলেন সিআর সেভেন। এবার ‘অভিষেকে’র পালা!

সব ঠিকঠাক থাকলে শনিবার রাতে ‘অভিষেক’ হয়ে যেতে পারে রোনালদোর, ম্যানইউ জার্সিতে একযুগ পর তার দ্বিতীয় অভিষেক। বাংলাদেশ সময় রাত ৮টায় ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে নামবে রেড ডেভিলরা।

একেতো ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা। তার মধ্যে রোনালদো পুরোপুরি প্রস্তুত। মেসি পিএসজিতে যেয়েই যেমন নামবে পারেননি, তেমন হচ্ছে না রোনালদোর ক্ষেত্রে। ম্যানইউতে ফেরার আগে জুভেন্টাসের হয়ে পুরো প্রস্তুত ছিলেন সিআর।

তারপর আন্তর্জাতিক বিরতি। সেখানে পর্তুগালের হয়ে নেমেই জোড়া গোল করেছেন দলটির অধিনায়ক। সময়ের অন্যতম সেরা মহাতারকা অবশ্য পর্তুগিজদের বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচের কেবল একটিতে খেলতে পেরেছেন।

হলুদ কার্ডের জেরে পর্তুগালের বিশ্বকাপ বাছাইয়ে এই বিরতির দ্বিতীয় ম্যাচে নামা হতো না রোনালদোর। অধিনায়ককে আর তৃতীয় ম্যাচের জন্য বসিয়ে না রেখে ছেড়ে দেয় জাতীয় দল। ফিরে সোজা ম্যানইউর অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে থাকেন রোনালদো।

পুরোপুরি ঝালিয়ে নিয়েছেন বলেই খবর। শনিবার রাতে অভিষেক তাই দুয়ারে।

রোনালদোর ম্যানইউতে ফেরার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্ট ক্লাবগুলোর অনেকেই মাঠে নামছে। টটেনহ্যাম হটস্পার খেলতে যাবে ক্রিস্টাল প্যালেসের মাঠে। আর্সেনাল আতিথেয়তা দেবে নরউইচ সিটিকে।

লেস্টার সিটির মাঠে খেলতে যাবে ম্যানচেস্টার সিটি। চেলসি ঘরের মাঠে নামবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। প্রিমিয়ার লিগে তাই জমজমাট ফুটবল রোমাঞ্চের এক রাত অপেক্ষায়।

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগওল্ড ট্রাফোর্ডনিউক্যাসলম্যানইউরোনালদোলিড স্পোর্টস
Previous Post

কুমিল্লায় ট্রাকের চাপায় রিকশাচালকসহ নিহত ৩

Next Post

কোভিড পরবর্তী বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেয়ার তাগিদ

Next Post
বিশেষ আলোচনা সভা ও সম্মেলনে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড পরবর্তী বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেয়ার তাগিদ

সার্বিক কৃষি জমির দৃশ্য, ধান ক্ষেতের পাশে ট্রাক চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৫০ সালের খাদ্য চাহিদা পূরণে তৎপর হয়ে উঠেছে বিশ্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT