চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের বিক্ষোভের খবর সংগ্রহে যাওয়ায় সাংবাদিকদের পেটাল তালেবান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তালেবানদের হামলার ফলে আহত সাংবাদিকদের দেহে আঘাতের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়ায় দুজন আফগান সাংবাদিককে পিটিয়েছে তালেবান।

দৈনিক ইটিলাট্রোজ ও কাবুল নাউয়ের প্রকাশক জাকি দরিয়াবি টুইটে জানিয়েছেন তাদের আহত সাংবাদিকরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তালেবানের হাতে নির্যাতিত সাংবাদিকদের ছবি প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি ছবি পোস্ট করেছেন লস অ্যাঞ্জেলেস টাইমসের পরারাষ্ট্রবিষয়ক প্রতিবেদক মার্কাস ইয়াম, অন্যটি প্রকাশ করেছে আফগানিস্তানের সংবাদমাধ্যম ইটিলাট্রোজ। ইয়ামের পোস্ট করা ছবিতে দেখা যায় অন্তর্বাস পরা দুই সাংবাদিকের গাঁয়ে আঘাতের চিহ্ন।

ইটিলাট্রোজও একই ছবি পোস্ট করেছে। তালেবানের হাতে নির্যাতিত ওই দুই সাংবাদিক আফগান সংবাদমাধ্যম তাকির কর্মী বলে জানা গেছে।

ইটিলাট্রোজের প্রতিবেদনে বলা হয়, দারায়াবি ও নাকদি নামের ওই দুই সংবাদকর্মী গতকাল বুধবার কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত কারত-এ-চর এলাকায় নারীদের তালেবানবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করতে যান। পরে তালেবান সদস্যরা তাদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে।

নাকদি লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, `আমার মনে হয়েছিল তারা আমাকে মেরে ফেলবে। তারা আমাদের দেখে উপহাস করছিল।’

ইটিলাট্রোজের প্রতিবেদনে বলা হয়, তালেবান আরও তিন সাংবাদিককে অপহরণ করেছিল। এই সাংবাদিকদের মধ্যে রয়েছে ইউরোপিয়ান সংবাদমাধ্যম ইউরোনিউজের স্থানীয় প্রধান। পরে তাদের কোনো ক্ষতি না করেই ছেড়ে দেওয়া হয়।

ইটিলাট্রোজের প্রতিবেদনে আরও বলা হয়, টিওএলও নিউজের ক্যামেরা পার্সন ওয়াহিদ আহমাদি এবং আরিয়ানা নিউজের ক্যামেরাপার্সন শামীমকে গ্রেপ্তার করেছে তালেবান।

এর আগে কাবুলে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে চলা তালেবান বিরোধী মিছিলে শূন্যে গুলি ছুড়ে এক বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করেছে তালেবান সদস্যরা।

দু’দিন আগে ৫ সেপ্টেম্বর কাবুলে নিজেদের অধিকার রক্ষার দাবিতে রাজপথে বিক্ষোভে নামা অর্ধশত নারীদের বিক্ষোভ কাঁদানে গ্যাস ও পিপার স্পে ছূুঁড়ে ছত্রভঙ্গ করে তালেবান সদস্যরা।

গত মাসে আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজের সাংবাদিক জিয়ার ইয়াদ খানকে তালেবান হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ডয়চে ভেলের এক সাংবাদিককে না পেয়ে তার আত্মীয়কে হত্যা করে তালেবান।

Tags: তালেবানসাংবাদিক নির্যাতন
Previous Post

শ্রেণি রুটিন চূড়ান্ত, অপেক্ষা শুধু স্কুল খোলার

Next Post

বায়োপিক নির্মাণের অনুমতি দিলেন সৌরভ, তার চরিত্রে কে?

Next Post
তিনজন পুরুষের পোর্ট্রেট ছবি, বিভিন্ন পোষাক ও হালকা পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়োপিক নির্মাণের অনুমতি দিলেন সৌরভ, তার চরিত্রে কে?

স্টোকস ক্রিকেট খেলার জন্য প্রস্তুত, অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টোকসকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT