চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএইচডি-মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই: তালেবান শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Bangladeshi students attending a lecture in a classroom setting. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস্টার্স-পিএইচডি ডিগ্রির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন নবঘোষিত তালেবান সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মুনির।

তিনি বলেছেন, এখনকার পিএইচডি-মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। কারণ মোল্লা ও তালেবান নেতাদের কারও মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি নেই। কিন্তু তারাই শ্রেষ্ঠ।

মঙ্গলবার তালেবান সরকারের মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। যেখানে শিক্ষামন্ত্রী হয়েছেন মৌলভি নুরুল্লাহ। দায়িত্ব পেয়েই তিনি আধুনিক সভ্যতা বিরোধী বিস্ফোরক এই মন্তব্য করে বসলেন।

তবে মুনিরের এই মন্তব্যের কড়া সমালোচনা শুরু হয়েছে। আফগানদের একাংশের আশঙ্কা, গত ২০ বছরে আফগানিস্তানে যে শিক্ষাব্যবস্থা চালু হয়েছিল, এই শাসনে তা ভেঙে পড়তে পারে। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনে মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার ছিলো না। কিন্তু এ বার কাবুলের দখল নেওয়ার পরেই তারা জানিয়ে দেয়, মেয়েরা স্কুল-কলেজে যেতে পারবে। তবে শরিয়াহ আইন মেনে। অর্থাৎ হিজাব পরতে হবে তাদের। ছেলে-মেয়েদের আলাদা বসতে হবে বলেও জানায় তারা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, তালেবানের এই নির্দেশ মেনে নেন ছাত্রীরা। কিন্তু পরবর্তীকালে তালেবান জানায়, শুধু হিজাব নয় আবায়া ও নিকাবও পরতে হবে তাদের। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ছাত্রছাত্রীদের একাংশ। ফলে কাবুলে বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাসরুম প্রায় ফাঁকা। তালেবান ফতোয়ার প্রতিবাদ করেছেন অধ্যাপকরাও।

জাতিসংঘের কালো তালিকায় থাকা তালেবান আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এই মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

যাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, তিনি হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি। দীর্ঘদিন ধরেই যিনি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় আছেন। ঘোষিত এই তত্ত্বাবধায়ক সরকারের উপপ্রধানমন্ত্রী হয়েছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে করা হয়েছে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। এই সরকারে দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আব্দুল সালাম হানাফি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমির খান মুক্তাকীর নাম ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রাখা হয়েছে মোহাম্মদ ইয়াকুবকে।

Tags: আফগানিস্তানতালেবান
Previous Post

নতুন গান ভিডিও নিয়ে সেরাকণ্ঠের ইমরান খন্দকার

Next Post

দুই শিশু: চার রাত শুধুই মায়ের, বাকি সময় দু’জনার

Next Post
বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীদের ভিড়, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশু: চার রাত শুধুই মায়ের, বাকি সময় দু'জনার

নদ-নদীর পানি কমলেও বন্যাদুর্গতদের দুর্ভোগ অব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

নদ-নদীর পানি কমলেও বন্যাদুর্গতদের দুর্ভোগ কমছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT