চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইখ সিরাজ: টেলিভিশনের পর্দায়, বইয়ের পৃষ্ঠায়

সেলিনা হোসেন by সেলিনা হোসেন
12:47 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2021
in মতামত
A A
কৃষি মাঠে ড্রোন উড়ছে, একজন কৃষক নিচে দাঁড়িয়ে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাঁর সঙ্গে সামনাসামনি পরিচিত হওয়ার আগে তাঁকে দেখেছি টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করেছেন ‘মাটি ও মানুষ’ নামে। ভাবলাম, বাহ্ বেশ তো, কৃষি-বিষয়ে অন্যরকম অনুষ্ঠান। গল্পলেখার সূত্রে যখনই সুযোগ পেয়েছি বিভিন্ন এলাকায় গিয়েছি, কিন্তু এই ছোট্ট দেশটির উর্বর মাটিতে ফসলের এত বৈচিত্র্য তা ঠিকভাবে দেখিনি। ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি দেখার পরে অসম্পূর্ণ দেখাটি পূর্ণ হতে থাকলো। এরপর যেখানেই গিয়েছি স্থানীয় মানুষকে জিজ্ঞেস করে জেনেছি অনেক গাছের নাম, ফুলের নাম। জানার কৌতহুল বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠান। এখন থেকে প্রায় পঁচিশ বছর আগে প্রকৃতি দেখা, মানুষ দেখার যে সূচনা হয়েছিল আমার জীবনে, তার রেশ ফুরোয়নি। নিজেকে শাসন করে বলি, ফুরাবে না কখনো। এই অফুরন্ত আনন্দের উৎস থেকে নিজেকে বঞ্চিত করা হবে হঠকারিতার শামিল। ততদিনে শাইখ সিরাজের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। কখনো কৃষি বিষয়ক পুরস্কারের জন্য বিচারকের দায়িত্ব পালন করেছি। অনেক লেখা পড়তে পড়তে নিজের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করেছি। শাইখ সিরাজের কৃষি বিষয়ক অনুষ্ঠান আমার কৃষি দেখার দরজা খুলে দেয়। পরিচিত হই হরিধান আবিষ্কারকের সঙ্গে, পরিবেশ বান্ধব ব্যক্তিদের সঙ্গে। যেন এ জগৎ আমারই ছিল, তারপরও হাত ধরে কেউ ডেকে এনে বলল, দেখুন। দেখে নিজেকে জানুন।

শাইখ সিরাজ ক্রমাগতভাবে তার অনুষ্ঠানের মাত্রা বাড়িয়েছেন। চ্যানেল আই টেলিভিশনে শুরু করলেন হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠান। তাও এক যুগ পার হয়েছে। অবাক হয়েছি দেখে যে অনুষ্ঠানের আয়োজন দেশ থেকে বিদেশে গিয়েছে, কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার দেখতে শেখার আয়তন বেড়েছে। প্রতিনিয়ত এক বিষয় থেকে অন্য বিষয়ে যাচ্ছে। টেলিভিশনে কৃষকের ঈদ আনন্দ আয়োজন করা হয়। এটিই একটি অনুষ্ঠানের বৈশিষ্ট্য- এক ঘেয়েমীর হাত থেকে রক্ষা করে। শাইখ সিরাজ বেশ সচেতনভাবে এ দিকটায় নজর রেখেছেন। কৃষিপণ্যকে শিল্পপণ্যে পরিণত করা যে অর্থনীতির জন্য কত জরুরি তা তিনি তুলে ধরেছেন। সবচেয়ে ভালো লাগলো দেখতে যে আমাদের দেশের নিরক্ষর, প্রায় নিরক্ষর কৃষকরা ড্রাম সিডার ও লিফ কালার চার্টের মতো কৃষি প্রযুক্তি গ্রহণে তৎপর রয়েছে। দেশে এর ব্যবহার বেড়েছে। বাড়ছে উৎপন্ন শস্যের পরিমাণ। এমন উন্নয়নমূলক অনুষ্ঠান দরিদ্র বাংলাদেশের কৃষকের জানার অধিকারকে বাড়িয়ে দিতে সহায়ক শক্তি।

শহরবাসীর হৃদয় যদি মাটি ও মানুষকে চিনতে শেখে, সরকারে নীতি নির্ধারকরা যদি মাটি ও মানুষকে তাদের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে, নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি আইনসভায় কৃষকের প্রতি অঙ্গীকার নিয়ে উপস্থিত হন তবেই বুঝতে হবে এই অনুষ্ঠানের সুদূরপ্রসারী লক্ষ কৃষিখাতে বাস্তবায়িত হয়েছে।

এই অনুষ্ঠানে আছে জীবনের জলছবি, বেঁচে থাকার উপাদান তৈরির জন্য একনিষ্ঠ শ্রম, আছে দুঃখ-কষ্ট, চোখের জল, হাড়ভাঙা পরিশ্রম, বন্যায় ডুবে যাওয়া শস্যক্ষেত, খরায় পুড়ে যাওয়া বিরান ফসলের মাঠ, অন্যদিকে আছে ফসলের প্রাচুর্যে ভরে ওঠা সোনালী ধানের শীষ কিংবা রবিশস্য অথবা ফলমূল আনাজপাতি। এসবইতো মানুষ এবং মানুষের হৃদয়ের কথা। এসব জীবনের গল্প, বিনোদনের মতো হৃদয়গ্রাহী বাস্তবের চিত্র, এর ভেতরই নিহিত আছে জনজীবনের রূপকথা। এই রূপকার শাইখ সিরাজকে আমার অভিনন্দন।

শাইখ সিরাজ শিশুদের সঙ্গে কথা বলছেন, শিশুদের হাসি ও আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ এই বছর হাতে পেয়েছি শাইখ সিরাজের নতুন বই ‘করোনাকালে বহতা জীবন’। রয়্যাল সাইজের ৩৬০ পৃষ্ঠার এই বইয়ে চমৎকারভাবে উঠে এসেছে করোনাকালের সময়। ডায়রি লেখার আদলে লিখেছেন এই বই। শুরু পৃষ্ঠায় আছে ‘সোমবার। ২৩ মার্চ ২০২০। চ্যানেল আই সংবাদকক্ষ।’ ডায়রি লেখা শেষ হয়েছে বুধবার। ২.০৯.২০২০ তারিখে। এই তারিখের এক জায়গায় তিনি লিখেছেন : ‘‘২০২১ বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর। এ বছর জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছর। এই সময়ে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। (যদিও এটি চূড়ান্ত হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে)। এ বছর প্রচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ^বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হওয়ার বছর। এ সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য ঘাটতি আর অর্থনৈতিক মন্দা দেখা গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে বাংলাদেশ তা অতিক্রম করতে সমর্থ হয়েছে। বিভিন্ন সময় তাঁর দেওয়া প্রণোদনা প্যাকেজগুলো ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত প্রমাণ করে। পৃথিবীর অনেক উন্নত দেশ এ সময়ের মধ্যে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারেনি। কিন্তু বাংলাদেশ সমর্থ হয়েছে। এ বছর জাতিসংঘের বিভিন্ন সংস্থা খাদ্য ঘাটতির ইঙ্গিত দিলেও আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের কৃষকদের ধারাবাহিক উৎপাদন আমাদের সহায় হয়েছে।”

করোনাকালের মহামারীর সময় হলেও তিনি অত্যন্ত ইতিবাচকভাবে বইয়ের শেষ করেছেন। শেষের বাক্য কয়টি জীবন-সত্যের বড় জায়গা। খুব ভালো লেগেছে বইটি পড়তে।

এর আগে বেশ কয়েকটি বই লিখেছেন শাইখ সিরাজ। সব কয়টি কৃষি নির্ভর। যেমন ‘মাটি ও মানুষের চাষবাস’, ‘কৃষি ও উন্নয়ন চিন্তা’, ‘পাল্টে যাওয়া কৃষি’ এমন আরও কয়েকটি বই। নিজের এই বিষয়ের বাইরে লিখিত ‘করোনাকালে বহতা জীবন’। এখানেই তিনি একজন লেখক হিসেবেও পরিচিত হয়েছেন। এই আবিষ্কার আনন্দের এবং গৌরবের।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: শাইখ সিরাজ
Previous Post

বদলে যাওয়া গ্রাম-বাংলার নিত্যসারথী শাইখ সিরাজ

Next Post

অনুদান পাচ্ছে আরবের ১৪টি চলচ্চিত্র

Next Post
দুই পুরুষের কথোপকথন, ঐতিহাসিক পরিবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুদান পাচ্ছে আরবের ১৪টি চলচ্চিত্র

জেদ্দায় যুবলীগ সভাপতি শামিমের দাফন সম্পন্ন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় যুবলীগ সভাপতি শামিমের দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT