চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:31 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2021
in সম্পাদকীয়
A A
অটোর পাশে পড়ে থাকা মৃতদেহের হাত, সড়ক দুর্ঘটনার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কপথে যাতায়াতের কোরবানি ঈদের ছুটির সময় দুর্ঘটনায় অন্তত ২৭৩ জন নিহত হয়েছেন। গত ১৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত ১৫ দিনের এ তথ্য প্রকাশ করেছে ‘যাত্রী কল্যাণ সমিতি’। সংগঠনটি বলছে, এ সময়ে সারাদেশে বিধিনিষেধ জারি ছিল। তা সত্ত্বেও গত ছয় বছরের মধ্যে দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে ২৪০টি সড়ক দুর্ঘটনায় আরো অন্তত ৪৪৭ জন আহত হয়েছে। বর্তমানে খুলে গেছে সারাদেশের সব যানবাহন, আর প্রতিদিনই পাওয়া যাচ্ছে মৃত্যুর নানা সংবাদ।

দেশে গত একদশক ধরে সড়ক দুর্ঘটনা অন্যতম আলোচিত বিষয়। কোনো বিশেষ দুর্ঘটনা ঘটলে সারাদেশ উত্তাল হয়ে ওঠে অনেক সময়, এছাড়া বেশিরভাগ সময়ই নিরবে মৃত্যুবরণ করতে থাকে দেশের মানুষ। এই দুর্যোগ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে, উচ্চ আদালত পর্যন্ত দুর্ঘটনা প্রতিরোধে নির্দেশনা দিয়েছে। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নেওয়া সিদ্ধান্তগুলো কতটুকু কার্যকর হচ্ছে? তা দেখা বা পর্যালোচনা করা হচ্ছে না খুব একটা।

সড়ক দুর্ঘটনায় নিমেষে একটি পরিবার শেষ হয়ে যায়। সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছে, তারা কোনো না কোনো পরিবারের সদস্য। অনেকে কর্মজীবী, অনেকে উপার্জনক্ষম ছিলেন। আহতদের মাঝেও এমন রয়েছে। অবস্থার শিকার আহত-নিহতদের পরিবারগুলোর কী দুর্দশার মধ্যে আছে, তা ভুক্তভুগী পরিবার ছাড়া কারও পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। বলা বাহুল্য, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের একজন বা একাধিক সদস্যের মৃত্যু ও পঙ্গু হয়ে যাওয়ায় সেই পরিবারটির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। আর পঙ্গুত্ব বরণকারীর জীবন হয়ে উঠে অর্থহীন এবং পরিবারেরও বোঝায় পরিণত হয়। এমনকি তার চিকিৎসা করতে গিয়ে পরিবারকে নিঃস্বও হতে হয়।

এই প্রেক্ষাপটে সড়ক দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তির ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যায় বহনের বিধান থাকা সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৫৩ ও ৫৪ ধারার বাস্তবায়ন করে অবিলম্বে একটি ‘আর্থিক সহায়তা তহবিল’ এবং তহবিল পরিচালনার জন্য একটি ‘ট্রাস্টি বোর্ড’ গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ৬ সেপ্টেম্বর রুল জারি করেছেন হাইকোর্ট। বিষয়টি খুবই ইতিবাচক।

আইনটির সংশ্লিষ্ট ধারার বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা খরচ বহনের জন্য একটি আর্থিক তহবিল গঠন হবে বলে মনে করেন রিটকারি ও আইনজীবী। আমরাও তাই মনে করি। সড়ক দুর্ঘটনা হয়তো রাতারাতি বন্ধ হবে না, তারপরেও আমাদের সাবধান হতে হবে। রাষ্ট্র-সমাজ সবাইকে দাঁড়াতে হবে দুর্ঘটনা কবলিত পরিবারের পাশে।

Tags: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
Previous Post

করোনাভাইরাস: মৃত্যু কমে, শনাক্ত বেড়েছে

Next Post

আবারও বিজ্ঞাপনে শাকিব খান, সঙ্গে নুসরাত ফারিয়া

Next Post
শাকিব খান ও নুসরাত ফারিয়া বিজ্ঞাপনে হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিজ্ঞাপনে শাকিব খান, সঙ্গে নুসরাত ফারিয়া

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ ও বিনোদন পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'থালাইভি'কে ক্যারিয়ারের সেরা সিনেমা বললেন কঙ্গনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT