চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্জশিরে তালেবানবিরোধী মাসুদ বাহিনীর মুখপাত্র নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাতের শহরে একজন পুরুষের ছবি, আলো ও যানবাহনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পঞ্জশির উপত্যকায় আহমেদ মাসুদের জাতীয় প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশতি এবং আহমেদ শাহ মাসুদের ভাগ্নে জেনারেল আব্দুল ওয়াদুদ জারা তালেবানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

আহমেদ মাসুদের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরোধ ফ্রন্ট রোববার রাতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ফ্রন্ট এখনও পঞ্জশির উপত্যকায় তালেবানের আধিপত্য মেনে নেয়নি।

ফাহিম দাশতি আফগানিস্তানে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আহমেদ শাহ মাসুদের এক সময়কার প্রেস সচিব এবং আফগানিস্তান সাংবাদিক ইউনিয়ের সাবেক সভাপতি।

ফাহিম দাশতি ও জেনারেল ওয়াদুদ কীভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়, তবে তারা একটি হামলায় একসঙ্গে নিহত হয়েছেন।

আহমেদ মাসুদ এক টুইটার বার্তায় লিখেছেন, আহমেদ শাহ মাসুদের ওপর হামলায় ফাহিম দাশতির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এবার পাঞ্জশিরে আরেক হামলায় তিনি প্রাণ হারালেন।

২০০১ সালে দুই তালেবান সদস্যের আত্মঘাতী হামলায় পঞ্জশিরের সিংহ হিসেবে পরিচিত আহমেদ শাহ মাসুদ নিহত হন।

হামলাকারীরা সাংবাদিক পরিচয়ে মাসুদের সাক্ষাৎকার নিতে গিয়েছিল। ওই হামলায় ফাহিম দাশতি আহত হয়েছিলেন।

আফগানিস্তানে রুশ বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আহমেদ শাহ মাসুদ এবং তিনি পঞ্জশিরে রুশ বাহিনীর আধিপত্যও মেনে নেননি।

Tags: আফগানিস্তান
Previous Post

করোনায় একদিনে বিশ্বব্যাপী সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু

Next Post

ব্রাজিল-আর্জেন্টিনা ‘স্থগিত’ ম্যাচ ঘিরে যা যা ঘটল, যা বলা হচ্ছে

Next Post
খেলাধুলার মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল-আর্জেন্টিনা ‘স্থগিত’ ম্যাচ ঘিরে যা যা ঘটল, যা বলা হচ্ছে

সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT