চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলায় সম্মত পুতিন ও জিনপিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 26, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন ও জিনপিং একসাথে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন যে তাদের দেশ আফগানিস্তান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করার ব্যাপারে প্রচেষ্টা জোরদার করবে। তালেবানরা দেশটির ক্ষমতা দখল করে নেয়ায় এমন হুমকি দেখা দিয়েছে। বুধবার ক্রেমলিন একথা জানায়।

ক্রেমলিনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপের সময় এ দুই নেতা সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলা এবং আফগানিস্তান ভূখণ্ড থেকে আসা মাদক পাচার রোধে প্রচেষ্টা জোরদার করার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা ব্যক্ত করেন।

এছাড়া তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে পড়া অস্থিরতা মোকাবেলার বিষয়ে আলোচনা করেন।

পুতিন ও জিনপিং দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার এবং সাংহাই সহযোগিতা সংস্থাকে (এসসিও) অধিক শক্তিশালী করার ব্যাপারেও সম্মত হয়েছেন। আগামী মাসে তাজিকিস্তানে এ সংস্থার সম্মেলন হওয়ার কথা রয়েছে। কাবুলের নতুন নেতৃত্বের ব্যাপারে মস্কো সাবধানী আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে আফগান জঙ্গিরা শরণার্থী হিসেবে প্রতিবেশি দেশগুলোতে ঢুকে পড়তে পারে বলে পুতিন সতর্ক করে দিয়েছেন।

আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশগুলোর হস্তক্ষেপের সমালোচনা করে পুতিন বলেন, মস্কো দেশটিতে সাবেক সোভিয়েত ইউনিয়নের চালানো দশকব্যাপী আগ্রাসন থেকে ‘শিক্ষা গ্রহণ’ করেছে।
এদিকে ১৫ আগস্ট তালেবান দ্রুত আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর চীন জানায়, তারা দেশটির সাথে ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ গড়তে প্রস্তুত রয়েছে।

Tags: আফগানিস্তান
Previous Post

দেশে সর্বপ্রথম ‘সিএমএসএমই আওয়ার’ শুরু করেছে ঐক্য ফাউন্ডেশন

Next Post

বাস শ্রমিক আটকের প্রতিবাদে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ

Next Post
ছবি: সংগৃহীত

বাস শ্রমিক আটকের প্রতিবাদে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ

পরীমণি রিমান্ডের জন্য সিআইডি কর্মকর্তাদের সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনের মধ্যে পরীমনির জামিন শুনানির প্রশ্নে হাইকোর্টের রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT