চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাবিশ্বে করোনায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু, সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 পূর্বাহ্ন 24, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনসমাগমে মুখোশ পরা মানুষজন, কোভিড-১৯ মহামারির সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ১ হাজার ৬১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮ লাখ ৫১ হাজার ১৯২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৪ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ৪১১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৫১ হাজার ৫১০ জনের।

তবে এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ইন্দোনেশিয়ায় ৮৪২ জন, আক্রান্ত ৯ হাজারের ওপরে, এরপরের অবস্থান রাশিয়ায়। দেশটিতে মৃত্যু ৭৭৬ জন, আক্রান্ত ১৯ হাজার ৪৭৬ জন এবং তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ইরানে ৬১০ জনে এবং দেশটিতে এসময় আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬৫৭জন।

এদিকে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩২৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৫০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৩৯৯ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tags: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপী
Previous Post

আজ ভ্যাকসিন নিয়েছেন সাড়ে ৪ লাখের বেশি মানুষ

Next Post

বিচারপতি আমির হোসেন মারা গেছেন

Next Post
বিচারপতি আমির হোসেনের ছবি, বাংলাদেশি বিচারপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতি আমির হোসেন মারা গেছেন

আফগানিস্তানে বিদেশি সেনাদের সঙ্গে স্থানীয় শিশুরা সাক্ষাৎ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতির সময়সীমা নিয়ে তালেবানের সঙ্গে আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT