চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিনীদের উদ্ধারে কাবুলে যাবে যুক্তরাষ্ট্রের বেসামরিক ফ্লাইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 23, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক বিমানবন্দরে আফগান নারী ও শিশুদের নিরাপদে বসে থাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে এবার বেসামরিক বিমান পরিবহন সংস্থাকে ফ্লাইট পরিচালনার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। দেশটিতে সমঝোতার সরকার গঠনে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন তালেবান নেতারা। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার অঙ্গীকার করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

দেশ ছাড়তে মরিয়া হাজারও আফগান নাগরিক কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ি করলে গত সাত দিনে প্রাণ হারাণ কমপক্ষে ২০ জন। তালেবান বাহিনী তাদের বাধা দিলেও দেশত্যাগের আশায় বিমানবন্দরমুখী মানুষের স্রোত থামছে না। এতে বাইডেন প্রশাসনের বেধে দেয়া সময়ের মধ্যে সামরিক বিমানে করে দেশে ফিরতে পারছেন না মার্কিন নাগরিকরা। তাই নিজ দেশের নাগরিকদের নিরাপদে ফেরাতে এবার বেসামরিক বিমান পরিবহন সংস্থাগুলোকে ফ্লাইট পরিচালনার নির্দেশ দিয়েছে বাইডেন সরকার।

তালেবান বাহিনী মাত্র কয়েক দিনে গোটা আফগানিস্তান দখল করে নিলেও দেশ চালানোর মতো পারদর্শিতা দেখাতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইমেজ সঙ্কটেও আছে তারা। বাধ্য হয়ে সমঝোতা সরকার গঠনের দিকে ঝুঁকছে তালেবান বাহিনী। এরই মধ্যে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন’র চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ’র সঙ্গে বৈঠক করেছে তারা।

এক বিবৃতিতে ক্ষমা ঘোষণা করেছেন আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গানি ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুলিল্লাহ মহিবকে। তারা নিরাপদে দেশে ফিরতে পারেন বলেও জানানো হয়েছে।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহায়তার অঙ্গীকার করেছে মুসলিম বিশ্বের ৫৭ দেশের শীর্ষ সংগঠন ওআইসি। আফগানিস্তান যাতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আঙ্গিনা হিসেবে ব্যবহার না হয় ভবিষ্যৎ নেতাদের অবশ্যই তা নিশ্চিত করতে হবে বলে সংগঠনের বিশেষ সভা শেষে এক বিবৃতিতে জানানো হয়েছে।

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়। গত ১৫ আগস্ট পুরোপুরি দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা।

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটির অধিকাংশ সরকারি ভবন, ব্যাংক, পাসপোর্ট অফিস, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তবে দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের ৩টি জেলা তালেবানের কাছ থেকে দখলমুক্ত করেছে বিরোধীরা।

Tags: আফগানিস্তানকাবুলজো বাইডেনবাইডেনমার্কিন নাগরিক
Previous Post

ডিফেন্ডারকে গোলরক্ষক পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল

Next Post

আমলা নির্ভরতার বদলে সাংগঠনিক শক্তি বাড়ান

Next Post
বরিশালের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ ও জনতার সংঘর্ষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমলা নির্ভরতার বদলে সাংগঠনিক শক্তি বাড়ান

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT