চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুল বিমানবন্দরের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও জার্মানির সতর্কতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 22, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাবুল বিমানবন্দরের ব্যাপারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। মূলত তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রধান মোল্লাহ বারাদার সরকার গঠনের লক্ষ্যে অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করতে কাবুলে আসার পর এমন সতর্কবার্তা জারি করা হয়েছে।

শনিবার সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে কাবুলের বিভিন্ন সরকারি অফিসে ঢুকতে কর্মকর্তা-কর্মচারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে।

আমেরিকানদেরকে কাবুল বিমানবন্দর ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে আফগানিস্তানে মার্কিন দূতাবাস। এক সতর্কবার্তায় বিমানবন্দরের বাইরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়টি উল্লেখ করেছে দূতাবাস। একই সতর্কবার্তা জারি করেছে জার্মানিও।

আফগানিস্তান ছাড়ার জন্য এখনও বহু মানুষ কাবুল বিমানবন্দরে জড়ো হচ্ছেন। তবে তাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। বিমানবন্দরে পৌঁছানোর রাস্তায় বেশ কয়েকটি তল্লাশি চৌকি বসিয়েছে তারা। পাশাপাশি সশস্ত্র তালেবান নেতারা বিমানবন্দরের চারপাশে টহল দিচ্ছে।

কাবুল থেকে মানুষদের সরিয়ে আনতে শিশুর খাবার এবং চিকিৎসা সামগ্রীসহ দুটি হেলিকপ্টার পাঠিয়েছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়ন তালেবানদের স্বীকৃতি দেয়নি এবং তাদের সাথে কোনো রাজনৈতিক আলোচনাও করছে না বলে জানিয়েছেন ইইউ কমিশনের সভাপতি। কাবুলে নিযুক্ত আফগানিস্তান কূটনৈতিক মিশন পাকিস্তানে সরিয়ে নিয়েছে ইন্দোনেশিয়া।

গত রোববার তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটির অধিকাংশ সরকারি ভবন, ব্যাংক, পাসপোর্ট অফিস, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তবে দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের ৩টি জেলা তালেবানের কাছ থেকে দখলমুক্ত করেছে বিরোধীরা।

Tags: আফগানিস্তানকাবুলজার্মানিতালেবানযুক্তরাষ্ট্র
Previous Post

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত

Next Post

টাঙ্গাইলের সড়কে মুহূর্তেই সিএনজি চালকের মৃত্যু

Next Post
টাঙ্গাইলের সড়কে সিএনজি চালকের মৃত্যু, ক্ষতিগ্রস্ত অটোরিকশা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের সড়কে মুহূর্তেই সিএনজি চালকের মৃত্যু

আফগানিস্তানের মিউজিক স্কুলের ছাত্রীরা সঙ্গীত অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

থেমে আছে সুর, আফগানিস্তানের মিউজিক স্কুলের ভবিষ্যৎ অনিশ্চয়তায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT