চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্ট গ্রেনেড হামলা, আওয়ামী লীগের রাজনীতি ও এগিয়ে চলা

শফী আহমেদ by শফী আহমেদ
9:45 অপরাহ্ন 20, আগস্ট 2021
in মতামত
A A
২১ আগস্ট গ্রেনেড হামলার স্মৃতি চিহ্নিত করে ফুলের মালা ও পাথর সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীতে কোন কোন দিন আসে সূর্যের প্রখর তীব্রতা নিয়ে, কোন কোন দিন অমাবস্যার রাতের চেয়েও অন্ধকারময়। বাঙালী জাতির ইতিহাসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন আজানের ধ্বনি ভেসে আসছিল, ঠিক তেমনি এক ভোরে ইতিহাসের কালপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্রীড়নক, কিছু বিপথগামী সেনা সদস্য।

এই হত্যাকাণ্ড স্তব্ধ করে দেয় বাঙালী জাতীয়তাবাদের ভিত্তিতে অর্জিত আমাদের রক্তস্রত স্বাধীনতাকে। জাতির জনককে হত্যা করা হবে একথা বঙ্গবন্ধুপ্রেমী বিশ্বনেতৃত্বও কোনদিন বিশ্বাস করতে পারেনি। দেশের সাধারণ মানুষও তো একথা কোনদিন কল্পনাও করেনি। করার কথাও নয়।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাবন্দী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকেও নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। যারা ১৯৭১ সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তানী কারগারে আটক, সেই কঠিন ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এনে দিয়েছিলেন স্বাধীনতার লাল সূর্য।

কিন্তু স্বাধীনতাবিরোধী অপশক্তির ক্রমাগত আক্রমণ বার-বার স্তব্ধ করে দিতে চেয়েছে বাঙালী জাতীয়তাবাদী রাজনীতির অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক সমাজের অগ্রগতির ধারাকে। এই জঘন্য অপশক্তি ২০০১ সালে চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। শুরু হয় রাজনীতির নতুন মেরুকরণ। ফের ষড়যন্ত্রের রাজনীতি। রক্তাক্ত হতে শুরু করল বাংলাদেশ। নতুন করে আমাদের ওপর হত্যাযজ্ঞ। শুধু নৌকা প্রতীকে ভোট দেয়ার কারণে ধর্ষিত হয়েছে শত শত তরুণী। হাজার হাজার ঘরবাড়ি আক্রান্ত হয় ঐ খুনীদের আক্রমণে। বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের ওপর চলে নির্মম অত্যাচার।

বিএনপি-জামায়াত জোটের হত্যা আর অপরাধের ধারাবাহিকতায় ২০০৪ সালের একুশে আগস্ট সন্ত্রাসবিরোধী এক মিছিলপূর্ব-সমাবেশ আহ্বান করে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিনা মেঘে বজ্রপাতের মতো তাকে লক্ষ্য করে একের পর এক গ্রেনেড বিস্ফোরিত হতে থাকে। এই গ্রেনেড হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান আইভী রহমানসহ চব্বিশ জন আওয়ামী লীগ নেতাকর্মী। চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায় শত শত নেতাকর্মী। এখনও আমাদের বহু জাতীয় নেতা গ্রেনেডের স্প্রিন্টার শরীরে নিয়ে অমানবিক জীবন যাপন করছেন।

২০০৪ সালের ২১ আগস্ট এই গ্রেনেড হামলার মধ্য দিয়ে হামলাকারীরা নিশ্চিহ্ন করতে চেয়েছিল জননেত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের জাতীয় নেতৃত্বকে। আমরা একটু অতীতের দিকে ফিরে যাই, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পেছনে কার্যকরী ছিল আইএসআই ও সিআইএ। তাদের ক্রীড়নক ছিল খুনী ডালিম, ফারুক, রশীদচক্র ও আওয়ামী লীগের অভ্যন্তরে মীর জাফর খুনী মোশতাকের চক্র। কিন্তু এ কথা আজ দিবালোকের মতো স্পষ্ট যে, জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধু খুনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতা। ঠিক এমনিভাবে এ কথাও অনস্বীকার্য যে, হাওয়া ভবনের অধীশ্বর তারেক রহমান ছিল একুশে আগস্টের গ্রেনেড হামলার মূল মদদদাতা।

২১ আগস্ট গ্রেনেড হামলার ক্ষতিগ্রস্ত স্থান ও জখমের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ ২০০১ সালে বিএনপি-জামায়াত চক্র ক্ষমতাসীন হওয়ার পর জিয়াপুত্র তারেক রহমান বিকল্প ক্ষমতা কেন্দ্র গড়ে তোলে ঐ হাওয়া ভবনে। ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান, সেনা গোয়েন্দা সংস্থার কতিপয় শীর্ষস্থানীয় কর্মকর্তা, পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তা, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ভাই তাজউদ্দীন ও প্রশিক্ষণপ্রাপ্ত জেএমবির ঘাতকরা। এই পুরো নীলনকশা হাওয়া ভবন ও তারেক রহমানের মস্তিষ্কজাত।

খুনীরা চেয়েছিল নির্বিঘ্নে এই হত্যাকাণ্ড সম্পাদন করে ক্ষমতা চিরস্থায়ী করতে। কিন্তু ভাগ্যক্রমে জননেত্রী শেখ হাসিনা বেঁচে যাওয়ায় খুনীদের সেই দুরাশা পূরণ হয়নি। অনেক আন্দোলন সংগ্রাম ও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে আজ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ এগিয়ে চলেছে উন্নয়নের ধারায়। চালকের আসনে বাংলাদেশ আওয়ামী লীগ। যে দলটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাঙালী জাতির ভাগ্যের উন্নয়ন সাধন করা। জাতিকে কলঙ্কমুক্ত করা। ইতোমধ্যে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। পলাতকদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে ও রায় কার্যকর হচ্ছে। ঠিক তেমনিভাবে ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানসহ অপর আসামিদের বিচার কার্যক্রম চলছে।

কেবল এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি খুনীর দল। তারা সাজিয়েছিল জজ মিয়া নাটক। বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন তৎকালীন সামরিক গোয়েন্দা প্রধান এই গ্রেনেড হামলা নিয়ে কথা বলতে চেয়েছেন, তখন বেগম জিয়া বলেছিলেন, ‘এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি দেখছি’! যা কিনা সামরিক গোয়েন্দা প্রধান তার জবানীতে বলেছেন।

ইতিহাসের নির্মম মিলন, বঙ্গবন্ধুকে হত্যা করার পূর্বে খুনী ফারুক, রশীদ যখন জিয়ার সঙ্গে কথা বলেছিল তখন জিয়া বলেছিলেন তোমরা যদি পারো কিছু করো। আমার সমর্থন থাকবে। সাংবাদিক লরেন্স লিফতসুজ তার জবানীতে বলেছেন, জিয়াউর রহমান সমস্ত ঘটনা ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। অপর এক সাংবাদিক এন্থনী মাসকারেনহাস লিখেছেন, জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল ছাতা। লরেন্স লিফ্তসুজ আরও লিখেছেন, জিয়া চাইলে ঐ ক্যু থামাতে পারতেন। এটা ছিল তার সাংবিধানিক দায়িত্ব। ঠিক খালেদা জিয়া ঐ ঘটনা জেনেও বিদ্রুপাত্মক মনোভাব দেখিয়েছেন।

২১ আগস্ট গ্রেনেড হামলার পরের দৃশ্য, ক্ষতিগ্রস্ত স্থান ও জখমের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯৭১ এর আগে পরে সকল আন্দোলন সংগ্রাম পর্যালোচনা করলে দেখা যাবে আওয়ামী লীগ সদা-সর্বদা গণপ্রতিরোধ গড়ে তুলেছে। কখনও নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ পরিহার করেনি। খুনের মাধ্যমে কোন রাজনৈতিক শক্তিকে উচ্ছেদ করতে চায়নি। এখনও রাষ্ট্র ক্ষমতায় থেকেও বিধিবদ্ধ আইনের মাধ্যমেই সকল প্রতিকূলতা মোকাবেলা করছে। পৃথিবীর ইতিহাসে এই এক বিরল দৃষ্টান্ত।

আজ এই শোকের দিনে আমরা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ যারা সেই দিন প্রাণ উৎসর্গ করেছেন, যারা পঙ্গু ও আহত অবস্থায় অপরিসীম কষ্টে জীবন কাটাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে তালেবানদের ক্ষমতায় আসা, করোনামহামারি সব মিলিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে নতুন পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হইলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা চিন্তা বা ২১ আগস্টের শহীদদের আত্মদানের কথা চিন্তা করি তাহলে আমাদের সবাইকে চিন্তা করতে হবে আগামীর ভবিষ্যত নিয়ে, আগামীর পৃথিবী নিয়ে। শুধু দেশ নয় আমাদের সামনের দিকেও চিন্তা করতে হবে। তাই এবারের ২১ আগস্ট সবাই আমরা চিন্তা করি মুজিববর্ষে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব চিন্তা করেছিলেন একটা শোষণ মুক্ত সমাজের লড়াই সেই শোষণ মুক্ত সমাজের দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: ২১ আগস্ট গ্রেনেড হামলা
Previous Post

গণতন্ত্রকে অর্থবহ করতে পরমতসহিষ্ণুতা অপরিহার্য: রাষ্ট্রপতি

Next Post

বরিশালের ঘটনায় কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী বরিশালে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের ঘটনায় কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না: তথ্যমন্ত্রী

উত্তম কুমার ও অন্যান্য শিল্পীদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহানায়ক উত্তম কুমারের বাড়িতে গোবিন্দ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT