চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেন পপস্টার আরিয়ানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 20, আগস্ট 2021
in বিনোদন
A A
পপস্টার আরিয়ানা কনসার্টে পারফর্ম করছেন, দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবানরা আফগানিস্তান দখল করায় সবচেয়ে আতঙ্কে আছেন দেশটির সাধারণ নারী ও শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িতরা। বিশেষ করে যারা নারী স্বাধীনতায় বিগত কুড়ি বছর ধরে কাজ করছেন নানাভাবে।

তাদের অন্যতম দেশটির তুমুল জনপ্রিয় পপস্টার আরিয়ানা সাঈদ। সম্প্রতি তিনিও প্রাণ নিয়ে কোনোরকম নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছেন।

নিজের ইনস্টাগ্রামে দেশ ছেড়ে যাওয়ার বিস্তারিত তুলে ধরেছেন শিল্পী ও টিভি ব্যক্তিত্ব আরিয়ানা। জানিয়েছেন, দেশ ছাড়ার আগে টানা কয়েক রাত বিমান বন্দরে নির্ঘুম আর রুদ্ধ হয়ে থাকার অভিজ্ঞতাও শোনাবেন পৃথিবীর মানুষকে।

আফগানিস্তানের দু’টি টেলিভিশন চ্যানেলের সঙ্গেও কাজ করতেন আরিয়ানা সাঈদ। একটি গানের অনুষ্ঠানে বিচারকও ছিলেন তিনি।

গান চর্চার পাশাপাশি নারী স্বাধীনতা এবং মেয়েদের অধিকার রক্ষার জন্য কাজ করতেন আরিয়ানা। যে কারণে বহুবার প্রাণনাশের হুমকিও পেয়েছেন, কিন্তু দমে যাননি। বরং তার অনুপ্রেরণায় বহু আফগান নারী কর্মক্ষেত্রে এগিয়ে এসেছেন।

তালেবানরা নারী শিক্ষা ও স্বাধীনতায় বিশ্বাস করে না। প্রথমবার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারীর প্রতি সহিংসতা প্রত্যক্ষ করেছেন আরিয়ানা নিজেই। সেসময়ও দেশ ছাড়তে হয়েছিলো তার পরিবারকে। এবারও আফগানিস্তানের বেশিরভাগ অংশ তালেবানরা দখলে নিলে অনেকের মতো পাল্টে যেতে থাকে তার জীবনও।

সর্বশেষ গেল রবিবার তালেবানরা কাবুল দখলে নিলে রীতিমত রুদ্ধ হয়ে পড়েন আরিয়ানা। টানা কয়েক দিন আতঙ্ক আর নির্ঘুম থাকার পর গত বুধবার আমেরিকার উদ্ধারকারী বিমানে চড়ে কাবুল ছাড়েন তিনি। কাবুল থেকে দোহা এবং সেখান থেকে তুরস্কের ইস্তানবুলে আপাতত রয়েছেন বলেও জানান তিনি।

Tags: আফগানআফগানিস্তানগানতালেবাননারীপপপপস্টারলিড বিনোদনশির্পীশিল্পী
Previous Post

তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

Next Post

ক্রিস কেয়ার্নসের লাইফ সাপোর্ট লাগছে না

Next Post
অস্ট্রেলিয়ায় লাইফ সাপোর্টে থাকা ক্রিস কেয়ার্নসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস কেয়ার্নসের লাইফ সাপোর্ট লাগছে না

বঙ্গবন্ধুর কালো-সাদা ছবি, স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতই যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT