চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বড় ছেলে’ নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম, লুফে নিচ্ছে দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 20, আগস্ট 2021
in বিনোদন
A A
নেতৃত্বের গল্পের ছবি যেখানে এক ব্যক্তি কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার রাত ৮টায় দেশীয় স্ট্রিমিং প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। বহুল প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি মুক্তির পর পরই দর্শকের প্রিয় তালিকায়। বিশেষত ফিল্মটি নিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দর্শকশ্রেণিকে বেশি উচ্ছ্বসিত হতে দেখা যাচ্ছে।

সাধারণ দর্শকের পাশাপাশি তারকারাও ওয়েব ফিল্মটি নিয়ে কথা বলছেন। ফিল্মটির ইতিবাচক দিক নিয়ে কথা বলছেন। গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ওয়েব ফিল্মটি দেখে ‘বড়ছেলে’ খ্যাত নির্মাতা আরিয়ানের গল্প বলার ধরনকে ‘ইউনিক’ বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নেটওয়ার্কের বাইরে’র পুরো টিমের প্রশংসা করে তিনি সবার উদ্দেশে এটিকে ‘মাস্ট ওয়াচ’ সিনেমা বলেছেন!

শুধু সুবর্ণা মুস্তাফা নন, আরো অনেকেই আরিয়ানের গল্প বলার ধরনকে আগামি দিনের বাংলা সিনেমার জন্য ইতিবাচক ভাবে দেখছেন। ফিল্মটি চরকিতে মুক্তির পর থেকেই চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেইজে আলোচনার বিষয়! প্রায় আলোচনাতেই প্রশংসা পাচ্ছে ‘নেটওয়ার্কের বাইরে’।

দর্শক রেসপন্স দেখে উচ্ছ্বসিত ‘নেটওয়ার্কের বাইরে’র প্রযোজক ও চরকির সিইও রেদওয়ান রনি। ফিল্মটি নিয়ে দর্শক জোয়ার দেখে তিনি সামাজিক যোগাযোগ লিখেছেন, ‘এই ফিল্ম ওটিটি প্লাটফর্মে বাংলা অরজিনাল কন্টেন্ট হিসেবে রেকর্ড ভাঙবে।।’

নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এই গল্পটি বড়পর্দায় আমার প্রথম সিনেমা হওয়ার কথা ছিলো। কিন্তু পরবর্তীতে করোনা পরিস্থিতির কারণে অনেক কিছু বদলে যায়।’

বন্ধুত্বের এই গল্পটি নিজের প্রথম ওয়েব ফিল্ম হিসেবে বেছে নেয়া প্রসঙ্গে আরিয়ান জানান, চরকিতে ওয়েব ফিল্মের জন্য রনি ভাই(রেদওয়ান রনি) ও তার টিমের সাথে যখন গল্প নিয়ে বসলাম, তখন তিন/চারটা গল্প শোনালাম। কিন্তু রনি ভাই বললেন, ‘তোমার একটা বন্ধুদের নিয়ে গল্প আছে, অই গল্পটার কী খবর?’ আমি বললাম, ওই গল্প দিয়েতো আমি বড়পর্দার জন্য সিনেমা বানাবো। তখন রনি ভাই বললেন, ‘গল্পটা আরেকবার শোনাও।’ শোনার পর তিনি বললেন, ‘বড় পর্দা হোক- ওটিটি হোক; প্রথম সিনেমা হিসেবে এটা তোমার প্রথম গল্প হওয়া উচিত। এটাই করো, ভালো হবে।’

রনি ভাইয়ের ‘ভালো হবে’ কথাটা খুব মনে ধরে। তারপর শুরু করে দিলাম ‘নেটওয়ার্কে বাইরে’। বলছিলেন জনপ্রিয় নাট্যনির্মাতা আরিয়ান।

চারজন বন্ধু তাদের ভার্সিটি জীবনের শেষ দিকে একটি ট্যুর প্ল্যান করে। এই ট্যুরের আগের গল্প, ট্যুরের গল্প এবং ট্যুরের শেষের গল্প এবং সেখানে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নেটওয়ার্কের বাইরে’।  ফিল্মে পরিবারের গল্প আছে, ভালোবাসার গল্প আছে।

বন্ধুত্ব ও ভালোবাসার এক অসাধারণ গল্পের ফিল্মে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাজিফা তুষি, ইয়াশ রোহান, নাজিয়া হক অর্ষা, খায়রুল বাসার, তাসনিয়া ফারিণ, জোনায়েদ, তাসনুভা তিশা প্রমুখ।

Tags: ইয়াশ রোহানওয়েবওয়েব ফিল্মখায়রুল বাসারচরকিতাসনিয়া ফারিণতাসনুভা তিশানাজিফা তুষিনাজিয়া হক অর্ষানেটওয়ার্কের বাইরেমিজানুর রহমান আরিয়ানলিড বিনোদনশরিফুল রাজসিনেমা
Previous Post

প্রকৃতই যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চাই

Next Post

তালেবানের আক্রমণে সাংবাদিকের আত্মীয় নিহত, সাংবাদিক নিখোঁজ

Next Post
সেনা ও সাধারণ মানুষ একত্রে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবানের আক্রমণে সাংবাদিকের আত্মীয় নিহত, সাংবাদিক নিখোঁজ

বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় দেড় মাসে সর্বনিম্ন ১৪৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT