চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 20, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষিপ্ত বিক্ষোভ হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয় বলে জানিয়েছে বিবিসি। বিক্ষোভকারীরা আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে তালেবান যোদ্ধাদের সামনেই কয়েকটি জায়গায় মিছিল করে এবং প্রতিবাদী স্লোগান দেয়।

বিবিসি জানায়, জালালাবাদসহ পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরে জাতীয় পতাকা নিয়ে বুধবার তালেবান বিরোধী বিক্ষোভে অন্তত দুজন নিহত হলেও পরদিনই বৃহস্পতিবার রাজধানী কাবুলেও একই ধরনের মিছিল হয়েছে।

আফগানিস্তানের স্বাধীনতা দিবস ১৯ আগস্ট। এই উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে কাবুলের মিছিলে গুলি না চালালেও দ্রুত তা ছত্রভঙ্গ করে দেয় তালেবান যোদ্ধারা।

তবে পূর্বাঞ্চলীয় শহর আসাদাবাদে স্বাধীনতা দিবসের এক জমায়েতে লোকজন জাতীয় পতাকা ওড়ালে তালেবান গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টর্স।

জাতীয় পতাকা সরিয়ে সেখানে তালেবানের সাদা-কালো পতাকা উঠিয়ে দেওয়ার প্রতিবাদে রাস্তায় এই বিক্ষোভের মাত্রা তেমন কিছু না হলেও সোশ্যাল মিডিয়ায় বহু আফগান সোচ্চার হয়েছেন।

এদিকে কাবুল থেকে পালিয়ে যাওয়া আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তার গোপন আস্তানা এক বার্তা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, দেশের সংবিধান অনুযায়ী তিনিই এখন আফগানিস্তানের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট এবং তিনি তালেবানের সরকার মানবেন না।

তালেবানের বিরুদ্ধে জোট তৈরি করে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছেন সালেহ। তার দাবি, তার সাথে রয়েছেন প্রয়াত তালেবান বিরোধী কিংবদন্তী তাজিক নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ এবং সাবেক আফগান সেনা প্রধান ইয়াসিন জিয়া।

টুইটারে এক পোস্টে আমরুল্লাহ সালেহ জাতীয় পতাকা নিয়ে এসব মিছিলের প্রতি তার সমর্থন জানিয়ে লিখেছেন, ‘যারা জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় প্রতিবাদ করছে তাদের প্রতি স্যালুট।

ধারণা করা হচ্ছে, সালেহ এবং তার সহযোগীরা প্রয়াত আহমেদ শাহ মাসুদের দুর্গ হিসাবে পরিচিতি উত্তরের পাঞ্জশির উপত্যকায় রয়েছেন। কাবুলের উত্তরে জাতিগত তাজিক অধ্যুষিত দুর্গম এই জায়গাটি ১৯৮০র দশকে সোভিয়েত বিরোধী এবং পরে ৯০ এর দেশকে তালেবান বিরোধী প্রতিরোধের কেন্দ্রবিন্দু ছিল। এখনও অঞ্চলটি তালেবানের নিয়ন্ত্রণে নেই।

Tags: আফগানিস্তানতালেবান
Previous Post

বরিশাল যাচ্ছে ১০ প্লাটুন বিজিবি

Next Post

ভারতীয় দূতাবাসে তালা ঝুলিয়েছে তালেবান, নিয়ে গেছে গাড়ি

Next Post
তালেবানরা গাড়ি নিয়ে আফগানিস্তানে অবস্থান করছে, পুলিশ গাড়ি দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় দূতাবাসে তালা ঝুলিয়েছে তালেবান, নিয়ে গেছে গাড়ি

বৃষ্টির মধ্যে জয়া ও তার সহঅভিনেতা ছাতা ধরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় যে কারণে মাত্র একটি প্রেক্ষাগৃহে জয়ার ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT