চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা-পয়সা, বাড়ি-গাড়ি তুচ্ছ মনে হয়: ববি

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
6:18 অপরাহ্ন 18, আগস্ট 2021
in বিনোদন
A A
তিন তরুণী মহিলার ছবি, বিভিন্ন পোষাক ও হালকা হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১০ সালে ‘খোঁজ- দ্য সার্চ’ এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরপর কাজ করেছেন দেশের তারকা অভিনেতাদের বিপরীতেও। প্রায় এক যুগের ক্যারিয়ারে আছে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা।

বাংলা চলচ্চিত্রের ‘বিজলী’ খ্যাত এই নায়িকার জন্মদিন বুধবার (১৮ আগস্ট)। করোনার কারণে এবারও দিনটিতে বিশেষ কোনো আয়োজন রাখছেন না এই নায়িকা। তার পরিবারের সদস্যরা আছেন অস্ট্রেলিয়াতে, তাই অনেকটা একাকী জন্মদিন কাটাচ্ছেন ববি। দুপুরে মুঠোফোনে ববি কথা বলেন এই প্রতিবেদকের সাথে, যেখানে জন্মদিনের প্রসঙ্গ ছাড়াও উঠে আসে বর্তমান চলচ্চিত্রের হালচাল…

এবার আপনার কততম জন্মদিন?
হা হা হা…। জানাটা কী খুব গুরুত্বপূর্ণ? অনেকেই কিন্তু জানে। কারণ, আমার পাসপোর্টে সঠিকভাবে দেয়া আছে, ফেসবুকেও উল্লেখ করা। যদি কারও বেশি জানার প্রয়োজন হয়, একটু খুঁজলেই হয়তো পেয়ে যাবে।

জন্মদিন কীভাবে কাটাচ্ছেন?
ছোট খালার সঙ্গে আছি। এখানে রাত ১২টায় সারপ্রাইজ কেক কেটেছি। শুরু থেকে সবাই ফোন, ফেসবুকে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। খুব ভালো লাগছে। শেওড়াপাড়াতে একটি এতিমখানায় যাব। প্রায়ই সেখানে যাই। পরে ব্যবসায়িক পার্টনার, স্টাফরা আছে। তারা তো নাছোড়বান্দা। এজন্য তাদের সঙ্গে দেখা করতে যাবো।

ববি সেলিব্রিটি ইভেন্টে স্টাইলিশ পোশাক ও গহনা পরা, ক্যামেরার সামনে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ জন্মদিন আসে যায়। আপনার কাছে বিশেষ এ দিনে উপলব্ধি কী?
বাবাকে সবচেয়ে বেশি মিস করি। এদিনে আরও বেশি মিস করছি। উনি যখন বেঁচে ছিলেন এই দিনটা খুবই স্পেশাল কাটতো। বিভিন্নভাবে উনি সারপ্রাইজ করতেন। আমার পছন্দের কেক, খাবার রাখতেন। কিন্তু আমি আগেই বুঝে ফেলতাম। কারণ, বাবা খুব সহজসরল মানুষ ছিলেন।

আপনার জীবনে সবচেয়ে সুখের অনুভূতি মিশে আছে কোন বছরের জন্মদিন ঘিরে?
২০১৪ সালে প্রচুর ব্যস্ততা ছিল। ওই বছরের জন্মদিনে এতিম বাচ্চাদের সঙ্গে সারাদিন ছিলাম। বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে। শুধু জন্মদিনের জন্য না, সেবার কয়েকজন বাচ্চার ব্যক্তিগত কাজ করতে পেরেছিলাম। ওরা এতো খুশি হয়েছিল! ওইবারের জন্মদিনটা বেশি মনে পড়ে। মনে পড়লে সবচেয়ে ভালো লাগে, তাদের জন্য সত্যি সত্যি কিছু করতে পেরেছিলাম। তখন আমার মনে হয়েছিল, আমি যেন বিশ্ব জয় করে ফেলেছি! এই অনুভূতি ভুলব না। প্রতিবার যখন জন্মদিন যায়, মনে হয় জীবন থেকে আরেকটা বছর চলে গেল। কী করলাম জীবনে? আরও কতকিছু করতে হবে। তবে সবাই খুব কেয়ার করে, ভালোবাসে এটা আমার হৃদয় ছুঁয়ে যায়। বাবা মারা যাওয়ার পর এটা আরও বেশি ফিল করি। কোভিডের মধ্যেও অনেকে খোঁজ নিয়েছে এটা যে কত বড় আশীর্বাদ ফিল করি। তখন টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু তুচ্ছ মনে হয়।

কী কী করতে চান, যেগুলো আপনাকে ভাবায়। শুনি তো…
স্ক্রিনে গ্ল্যামারে পূর্ণ ববিকে দেখেছেন দর্শক। কিন্তু ব্যক্তি ববি কেমন সেটা দর্শক দেখেনি। খুব সাদামাটা কিছু চরিত্র যেটা আমি সত্যি সত্যি অনুভব করি, এ ধরনের কাজ করতে চাই। আমার বাবা সুচিত্রা সেনকে খুব পছন্দ করতেন। তার মতো দু-একটা কাজ করতে চাই। ‘পিকু’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের যে চরিত্র তেমন সহজ সরল চরিত্র করেছিলেন যা মানুষ নিজের সঙ্গে মেশাতে পারে তেমন কাজ করতে চাই।

অনেকেই শুটিং করছেন। আপনি কবে থেকে শুটিংয়ে নামবেন?
২৫ আগস্ট কোভিড প্রতিরোধী দ্বিতীয় ডোজ নেব। সেপ্টেম্বরের মাঝামাঝিতে একেবারে নতুন কাজ নিয়ে শুটিংয়ে নামবো। অনেকগুলো কাজ জমে আছে। চিত্রনাট্য বেছেই আগামী মাসে নেমে পড়বো।

ঢালিউডের প্রথম সুপারহিরো ধাঁচের সিনেমা ‘বিজলি’ প্রযোজনা করেছেন। সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা কেমন?
অনেককিছু ভেবেচিন্তে প্রযোজনা করতে হয়। কারণ, সিনেমা প্রযোজনা করতে অনেক প্রতিবন্ধকতা আসে। সিনেমার প্রতি যাদের সত্যিকারের টান, করবোই মনোভাব যাদের থাকে তারাই সেগুলো টপকাতে পারে। নারীর ক্ষমতায়ন আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। সেটাই কাজ দিয়ে দেখাতে চেষ্টা করেছি। আমার মনে হয়, আমাদের দেশের নারীরা আরও সুপার উইমেন। কারণ, এতো সংকটের মধ্যেও তারা এগিয়ে যাচ্ছে। আমিও নিজেও। মানুষ অনেক ভালোবাসা দিয়েছে। তবে আমার অভিজ্ঞতার জায়গা, সিনেমা নির্মাণ আরও বেশি সহজতর হওয়া উচিত। নিয়মনীতি করলে প্রযোজকরা লাভলান হবেন।

ইন্ডাস্ট্রিতে দিনের পর দিন অস্থিরতা বাড়ছে। বিষয়টি আপনাকে ভাবায়?
হ্যাঁ, আমি গত দেড়বছর ধরে ভাবছি এর চেয়ে বেশি খারাপ আর কী হতে পারে! তাছাড়া অস্থির সময় পুরো বিশ্বজুড়ে। ধৈর্য্য ধরতে হবে। অন্যদের তুলনায় আমাদের শেখার আগ্রহটা কম। আমার বিশ্বাস, কোভিড আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে। কোভিডের পর সিনেপ্লেক্সগুলো যখন আবার খুলে যাবে মানুষ আবার হলে যাওয়া শুরু করবে। কোভিড বলেই মানুষ ওটিটিতে সিনেমা দেখছে। এটা খুবই ইতিবাচক দিক। মানুষ কোনো না কোনো মাধ্যম থেকেই কাজ দেখছে। তবে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, সিনেমার দেখার আসল মজা হলে সিনেমা হলে।

Tags: ইয়ামিন হক ববিখোঁজ দ্য সার্চচিত্রনায়িকা ববিববি হকলিড বিনোদনশুভ জন্মদিনসিনেমা
Previous Post

করোনায় আরও ১৭২ জনের মৃত্যু

Next Post

বিশ্বকাপ বাছাইয়ের আগে জিম্বাবুয়েতে সিরিজ খেলবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইয়ের আগে জিম্বাবুয়েতে সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের যুব ক্রিকেটাররা সিলেটে অনুশীলনে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে টাইগার যুবারা, এবার আফগান সিরিজের প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT