চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 17, আগস্ট 2021
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ সংক্রমণের ৫২৭তম দিনে দেশে ১৯৮ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জন।এর আগে ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।

এই সময়ে শনাক্ত হয়েছেন সাত হাজার ৫৩৫ জন রোগী। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩৯ হাজার ২৭৮ নমুনা পরীক্ষায় সাত হাজার ৫৩৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬২ লাখ ৭৫ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ চার হাজার ৯৫৭টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৫০ জনসহ মোট ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৯৮ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১১৬ জন পুরুষ ও ৮২ জন নারী। তাদের মধ্যে ১৯২ জনের হাসপাতালে (সরকারিতে ১৫১ জন, বেসরকারিতে ৪১ জন) ও বাড়িতে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়াও  মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৪ হাজার ৫৪৭ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭১ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২১ হাজার তিনজন, যার শতকরা হার ৮৫ দশমিক ৫৬ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন দুই হাজার ৮০৪ জন, যার শতকরা হার ১১ দশমিক ৪২ শতাংশ। বাসায় ৭০৭ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮৮। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৩ জন, যার শতকরা হার দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৯ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৫ দশমিক ৭৯ শতাংশ এবং আট হাজার ৩৯৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৪ দশমিক ২১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯৮ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী একজন, একুশ থেকে ত্রিশ বয়সী নয়জন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ১৯ জন, পঞ্চাশোর্ধ্ব ৪১ জন, ষাটোর্ধ্ব ৬৯ জন, সত্তরোর্ধ্ব ৩৪ জন, আশি উর্ধ্ব ১২ জন ও নব্বই উর্ধ্ব দু’জন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে নয়জন, খুলনা বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে সাতজন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে আটজন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২০ কোটি ৮৮ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৮৭ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ কোটি ৭২ লাখের বেশি।

Tags: করোনাভাইরাসনতুন শনাক্তনতুন শনাক্তের সংখ্যামৃতের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

অনলাইনে মুক্তি পেল ‘দ্য গ্রেভ’, দেখা যাচ্ছে বিনামূল্যে

Next Post

আইসিডি থেকে নয়, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস চায় বিজিএমইএ

Next Post
বিজিএমইএ নেতারা চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিডি থেকে নয়, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস চায় বিজিএমইএ

স্বরাষ্ট্রমন্ত্রী ডোপ টেস্টের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরে একবার সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT