১৫ আগস্ট মহান শোক দিবসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে সচিত্র ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে আমেরিকার বিখ্যাত টাইম স্কয়ারে। আর এই প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশের আনোয়ার গ্রুপ।
প্রদর্শনীটির স্পন্সর আনোয়ার গ্রুপ এবং এ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স।
এ উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এর কাছে স্পন্সর চেক হস্তান্তর করেন আনোয়ার গ্রপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্স এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর কায়সার হামিদ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ফাইন্যান্স এর চেয়ারম্যান মানোয়ার হোসেন।









