চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবানলে গ্রিসে ‘ভয়াবহ’ অবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 08, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গ্রিসের পাহাড়ে ভয়াবহ দাবানল, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবানলে গ্রিসে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। একইভাবে পুড়ছে তুরস্ক, ইতালি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া।

দাবানল ছড়িয়ে পড়ায় গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরাঞ্চল থেকে পর্যটকসহ কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত সেখানে দমকলকর্মীসহ দুজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখনো ১৫৮টি বেশি দাবানল জ্বলছে। ছয়টি এলাকায় উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, রাজধানী এথেন্সের উত্তর উপকণ্ঠে ভয়াবহ আকারে জ্বলতে দেখা গেছে দাবানল। ঝুঁকি এড়াতে বাসিন্দারের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।  তাপদাহের কারণে দেশের দাবানল ভয়ংকর রূপ নিয়েছে বলে জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী।

উত্তর এথেন্সে তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাস। এতে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী। এছাড়া ইভিয়া দ্বীপের কাছে ছড়িয়ে পড়ছে আগুন। আর অলিম্পিকের জন্মস্থান অলিম্পিয়াতেও আগুনের কুণ্ডলী দেখা গেছে।

স্থানীয় সরকার মন্ত্রী নিকোস হারদালিস বলছেন, ‘আমরা আরও একটি কঠিন রাত পার করেছি’।

এদিকে ১০ দিনে তুরস্কের প্রায় ২০০টি দাবানল নেভানো গেলেও কয়েকটি প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি। দেশটিতে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

তুরস্কের দক্ষিণ উপকূল থেকে হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার থেকে কিছু এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় সেখানে কিছুটা স্বস্তি এসেছে।

ইতালির বেশ কিছু অঞ্চলের বনাঞ্চল এখনো পুড়ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিন সপ্তাহ ধরে চলতে থাকা দাবানলে শতাধিক বাড়ি পুড়ে গেছে।

Tags: গ্রিসে দাবানল
Previous Post

‘বোমা’ সন্দেহে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

Next Post

বঙ্গমাতার জন্মদিনে ‘নগদ’-এর মাধ্যমে ২০০০ নারীকে প্রধানমন্ত্রীর উপহার

Next Post
বঙ্গমাতার জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদে ২০০০ নারীকে উপহার দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গমাতার জন্মদিনে ‘নগদ’-এর মাধ্যমে ২০০০ নারীকে প্রধানমন্ত্রীর উপহার

সঙ্গীতজ্ঞ ডেনিস থমাস স্টেজে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন 'কুল অ্যান্ড দ্য গ্যাং'-এর প্রতিষ্ঠাতা সদস্য ডেনিস থমাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT