চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছর পর সরকারী নিয়ন্ত্রণে আলেপ্পো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2016
in অন্যান্য, আন্তর্জাতিক
A A

অবশেষে অবসান হল সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পোতে চার বছর ধরে চলা যুদ্ধের। চার বছর পর রুশ সমর্থিত সরকারি বাহিনী এখন আলেপ্পোর নিয়ন্ত্রণে। সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

চুক্তি অনুযায়ী কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। তবে বিদ্রোহীরা চাইছে, বেসামরিক মানুষ জনকেও যেন তাদের সাথে পালানোর সুযোগ দেয়া হয়।

আলেপ্পোতে যুদ্ধের অবসান হওয়ার খবর জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন। বিদ্রোহীদের পক্ষ থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে।

আলেপ্পোতে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে শহরটিতে কোনো বোমা বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতি দিয়েছে। তাতে মুখপাত্র জন কিরবি বলেছেন, আলেপ্পোতে তারা শুধু শান্তি দেখতে চান, প্রতিশ্রুতি নয়।

এদিকে, জাতিসংঘ বলছে আলেপ্পোতে রুশ সমর্থিত সরকারি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। সংস্থাটি বলছে, সরকারি বাহিনী সেখানে অন্তত ৮২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন শক্ত প্রমাণ তাদের কাছে আছে।

এর বাইরেও আরো নানাবিধ সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে সরকারি বাহিনীর বিরুদ্ধে। তবে, এসব অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।

Tags: আলেপ্পোসিরিয়াসিরিয়া যুদ্ধ
Previous Post

অজানা ছিল ছবিটি ভিঞ্চি’র আঁকা, দাম উঠলো দেড় কোটি ডলার

Next Post

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Next Post

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

অযাচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT