চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের খেলার মাঠের মধ্যে দিয়ে পৌর কর্তৃপক্ষের সড়ক নির্মাণ!

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
12:11 অপরাহ্ন 05, আগস্ট 2021
in জনপদ, টাঙ্গাইল
A A
সবুজ ও লাল রঙের স্কুল ভবন, নির্মাণ কাজ চলছে সামনে মাটি ও পলিথিনের ঢাকনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে স্কুল মাঠের মধ্য দিয়ে পাকা সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ঘাটাইল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সড়ক নির্মাণের ফলে স্কুলটির খেলার মাঠ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

এতে কোমলমতি শিশুদের মানসিক বিকাশ ও খেলাধূলা যেমন বিঘ্নিত হবে তেমনি যখন তখন ঘটতে পারে প্রাণহানীর মতো দুর্ঘটনা। এমন অভিযোগে নির্মাণ বন্ধের আবেদন করেছে শিক্ষা অফিস।

পৌর মেয়র বলছেন, স্কুলের মাঠ নয় জনস্বার্থে খাস জমিতে সড়ক নির্মাণ করছেন তিনি। তবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমীন বলেন, অনুমতি ছাড়া সরকারি ভূমিতে স্থাপনা করা আইনত অবৈধ।

দিন দিন সংকুচিত হচ্ছে শিশুদের খেলাধূলার মাঠ। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই নেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম উপাদান খেলাধূলার পর্যাপ্ত স্থান। এই যখন পরিস্থিতি তখন টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক চিলতে মাঠটি যেন মেঘ না চাইতেই বৃষ্টি। বহু পুরাতন স্কুলটি স্থানীয়দের ৫০ শতক দানকৃত জমিতে ১৯৩৮ এত সালে গড়ে উঠে। যার ২৬ শতাংশ দলিল সংরক্ষিত আছে স্কুলের নামে। অবশিষ্ট অংশ সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্তি হলেও দখল স্কুলের অনুকূলে। সেখানে অনুমতি ছাড়াই মাঠকে দুই ভাগ করে সড়ক করছে পৌর কর্তৃপক্ষ।

এবিষয়ে স্থানীয়রা বলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ এ গ্রামের কয়েক শতাধিক বাসিন্দারা যাতায়াতের সহজ পথ হিসাবে স্কুলের মাঠটি ব্যবহার করে থাকেন। এজন্য মাঠ ও সড়ক দুটোই চান তারা।

অভিযোগকারী স্কুলের প্রধান শিক্ষকের সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।

দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষা কর্মকর্তা মিরুল হুদা বলেন, মাঠকে দুই ভাগ করা হলে খেলাধূলা বিঘ্নিত হবে। পাশাপাশি দুর্ঘটনাজনিত কারণে শিশুদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। তাই মাঠের মধ্যে সড়ক নির্মাণ না করে বিকল্প সড়ক নির্মাণের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা হয়েছে।

যদিও সরকারি ভূমি নকশায় স্কুলের ওই ৫০ শতকের মধ্যে কোন সড়ক নেই। এর পরও পৌর মেয়র শহীদুজ্জামান খান দাবি করেন, সকল মহলের সাথে পরামর্শ করে ও গ্রামবাসীর স্বার্থে খাস ভূমি দিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করেছিলেন তিনি। বর্তমানে উপজেলা প্রশাসনের মৌখিক অনুরোধে কাজ বন্ধ রাখা হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ফারজানা ইয়াসমিন বলেন, স্কুলের জমির কিছু অংশ খাস খতিয়ানে পড়েছে। সরকারি ভূমিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ অবৈধ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্বপাশ থেকে জামুরিয়ার ভূঞাপুর লিংকরোড পর্যন্ত ৭৫০ মিটার বিতর্কিত এই সড়কটি ১ কোটি চার লাখ টাকা ব্যয়ে নির্মাণ করছে ঘাটাইল পৌরসভা।

Tags: টাঙ্গাইলসড়ক নির্মাণ
Previous Post

‘থর লাভ অ্যান্ড থান্ডার’ এ ক্রিশ্চিয়ান বেলের লুক ফাঁস

Next Post

সুভাষ দা’র মুখে শুনি শেখ কামালের কথা

Next Post
শিক্ষক ও ছাত্রের মধ্যে আলোচনা, স্কুল মাঠে সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

সুভাষ দা’র মুখে শুনি শেখ কামালের কথা

বাংলাদেশের রাস্তায় পুলিশ ও সাধারণ মানুষ, বিধিনিষেধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT