চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার থেকে খোলা গার্মেন্টসসহ রপ্তানিমুখী সব কারখানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 30, জুলাই 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের কারখানায় শ্রমিকের কাজের দৃশ্য, সুরক্ষা মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের আরোপিত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামী রোববার (১ আগস্ট) থেকে খুলে দেয়া হচ্ছে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী সব ধরনের  শিল্পকারখানা।

শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সমন্বয় অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে আরোপ করা কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থাকবে রপ্তানিমুখী সব ধরনের কারখানা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী রোববার (১ আগস্ট) সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা খোলা যাবে।

তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই শিল্প কারখানা খুলে দেয়ার দাবি জানিয়ে আসছেন শিল্পদ্যোক্তারা। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে শিল্পকারখানা খুলে দেয়ার অনুরোধ জানান তারা।

একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনপত্রও দিয়ে আসেন ব্যবসায়ীরা।

ওই দিন বৈঠক শেষে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেন, বিভিন্ন খাতের ব্যবসায়ীরা সচিবের সঙ্গে দেখা করেছেন। আমাদের দাবি, লকডাউনে সব ধরনের শিল্পকে যেন কাজ করতে সুযোগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর কাছে ওনার মাধ্যমে এই অনুরোধ করেছি। তিনি বলেছেন, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কথা বলে এই ডিসিশনটা খুব তাড়াতাড়ি দেবেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতি, সংক্রমণ, মৃত্যু সবকিছু মাথায় নিয়ে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। সরকার এটা বিবেচনা করবে বলে আশা করি।

করোনা সংক্রমণ রোধে সরকার গত ১৩ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপর ১৯ জুলাই থেকে আবারও সেই বিধিনিষেধের সময় ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে চলমান বিধিনিষেধের মধ্যেই এখন শিল্প কারখানা খুলে দেয়ার নির্দেশ দিল সরকার।

Tags: করোনাভাইরাসতৈরি পোশাক কারখানাপোশাক কারখানাবিজিএমইএমন্ত্রিপরিষদ বিভাগশিল্প-কারখানা
Previous Post

করোনায় আজ ২১২ জনের মৃত্যু

Next Post

নিজেদের সেরা টাইমিং নিয়ে বাংলাদেশের দুই সাঁতারুর বিদায়

Next Post
বাংলাদেশি সাঁতারু পানিতে হাসিমুখে ভি-চিহ্ন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের সেরা টাইমিং নিয়ে বাংলাদেশের দুই সাঁতারুর বিদায়

অলিম্পিক টেনিস খেলোয়াড়ের বিশ্রাম নেওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গোল্ডেন স্ল্যাম’ না হলেও ‘ক্যালেন্ডার স্ল্যামে’র সুযোগ জোকোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT