চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপপ্রচারকারীদের মুখে আবারও এক-এগারোর গন্ধ: এসএম কামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 29, জুলাই 2021
in রাজনীতি
A A
রাজনৈতিক নেতারা বৈঠকে বসে আলোচনা করছেন, সবাই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা অপপ্রচার করে রাজনীতিতে, তারা এক-এগারোর কুশীলব- ষড়যন্ত্রকারী। তারাই আজকে বলছেন রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন। তাদের মুখে আবারও এক-এগারোর গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলের ত্রাণ উপ কমিটির পক্ষ থেকে প্রতিনিধিদের মাধ্যমে ২৯ মেডিকেল কলেজ হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

দলের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় বক্তব্য রাখেন দল
সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, সৈয়দ আব্দুল আউয়াল শামীম। এ সময় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করে এসএম কামাল বলেন, যারা অপপ্রচার করেছিল বাংলাদেশে ২০ লাখ মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। করোনায় বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে যেভাবে মানুষ মারা গেছে, সেই তুলনায় বাংলাদেশে কিন্তু মৃত্যুর হার কম। আমরা খুশি আরও হতাম করোনায় যদি আমাদের একটি মানুষও মারা না যেত।

এসএম কামাল বলেন, আজকে একটি মহল অপপ্রচার করছে যে, রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছে। বাংলাদেশে যেদিন থেকে করোনা রোগী সনাক্ত হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগ মাঠে আছে। সরকার সরকারের মতো করে দিচ্ছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে ত্রাণ কমিটিসহ সকল পর্যায়ের নেতারা সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই আজকে যারা অপপ্রচার করছেন রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন! আমরা মনে করি- তাদের মুখে এক-এগারোর গন্ধ পাওয়া যাচ্ছে।

দলের রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বলেন, শুধু বাংলাদেশ না বিশ্ব নেতৃত্ব যেখানে করোনা মোকাবেলায় শেখ হাসিনার প্রশংসা করছেন। বিশে^র প্রভাবশীলী গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা হচ্ছে। শেখ হাসিনাই একমাত্র প্রধানমন্ত্রী যিনি করোনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে মোকাবেলা করেছেন। তাই আমাদের দায়িত্ব হবে, মানুষের পাশে দাঁড়ানো এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

Tags: আওয়ামী লীগএসএম কামাল হোসেন
Previous Post

যত বেশি বিদেশি বিনিয়োগ, ততই দেশের মঙ্গল: অর্থমন্ত্রী

Next Post

করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু

Next Post
Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত কমে মৃত্যু বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT