চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিডিলিন ডিয়াজ, তিনি ফিলিপিন্সের প্রথম অলিম্পিক স্বর্ণজয়ী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 26, জুলাই 2021
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফিলিপিন্সের প্রথম অলিম্পিক স্বর্ণজয়ী হিডিলিন ডিয়াজের ছবি, তিনি মেডেল পরিধান করে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকে স্বর্ণ পদক জয়ই যেখানে বিশাল ঘটনা, সেখানে কোনো একটি দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক স্বর্ণজয়ী হলে তো কথাই নেই। মাথায় তুলে রাখার মতো এমন কীর্তিই গড়েছেন হিডিলিন ডিয়াজ, তিনি এখন ফিলিপিন্সের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনাজয়ী অ্যাথলেট।

টোকিও অলিম্পিকের আগে ১০টি পদক ছিল ফিলিপিন্সের পাশে, ছিল না কেবল কোনো স্বর্ণ পদক। সেই খরা কাটালেন হিডিলিন ডিয়াজ। সোনার হাসি এসেছে ভারোত্তোলনে ৫৫ কেজি ওজনশ্রেণিতে।

৩০ বছর বয়সী এ ভারোত্তোলক চতুর্থবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছেন। অলিম্পিক রেকর্ড ১২৭ কেজি ওজন তুলেছেন। তার তোলা মোট ২২৪ কেজি ওজনও অলিম্পিক রেকর্ড।

সোমবার গেমসের তৃতীয় দিনে ডিয়াজ ফাইনাল স্ন্যাচে ৯৭ কেজি ওজন তোলেন। একই পরিমাণ ওজন তোলেন চীনের লিয়াও কিউইয়ানও। পরে ক্লিন অ্যান্ড জার্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অলিম্পিক রেকর্ড ১২৭ কেজি তুলে সোনা আনেন ডিয়াজ।

ফিলিপিন্সের প্রথম নারী অ্যাথলেট হিসেবে রিও অলিম্পিকে পদক জিতেছিলেন ডিয়াজ। ব্রাজিল আসরে ভারোত্তোলনে ৫৩ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছিলেন।

চীনের লিয়াও মোট ২২৩ কেজি ওজন তুলে রুপা জিতেছেন। এই ইভেন্টের ব্রোঞ্জ গেছে কাজাখস্তানে, দেশটির অ্যাথলেট জুলফিয়া চিনসানলো ২১৩ কেজি ওজন তুলে তৃতীয় হয়েছেন।

Tags: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১ফিলিপিন্সলিড স্পোর্টস
Previous Post

এমনই হওয়ার কথা ছিল

Next Post

আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের বিদেশ যেতে অনুমতি লাগবে

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের বিদেশ যেতে অনুমতি লাগবে

রাশিয়ার ভ্যাকসিন শুটলিক-ভি করোনাভাইরাসের টিকা বোতল হাতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিলেন আরো ৩২ হাজারের বেশি মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT