চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মান দূতাবাসে বাংলাদেশি কর্মীদের অফিস করার দিকনির্দেশনার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 26, জুলাই 2021
in বাংলাদেশ
A A
জার্মান দূতাবাসের প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশি কর্মীদের জন্য নির্দেশনা বোর্ডসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউন চলাকালে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসে বাংলাদেশি কর্মীদের অফিস করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশে অবস্থানরত জার্মান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষাথীরা।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রভাবে বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসে ভিসা সংক্রান্ত কার্যক্রম কয়েক স্তরে/পর্যায়ে দীর্ঘ সময় বন্ধ ছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ক্যাম্পেইন, ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের প্রতি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ এবং সর্বোপরি ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস শিক্ষার্থীদের সমস্যা অনুধাবন করে গত ১৭ মে থেকে পুনরায় কার্যক্রম শুরু করে। কিন্তু শুরুর মাত্র ১ মাস পর জুন মাসের ৩য় সপ্তাহে আবারও ভিসা সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।

২৫ জুলাই জার্মান দূতাবাসে ফোন করা হলে একজন শিক্ষার্থীকে জানানো হয় যে, লকডাউনের কারণে বাংলাদেশি কর্মীরা অফিস করছেন না। তবে কনসুল্যারসহ সকল জার্মান কর্মীরা অফিস করছেন। তাই লকডাউন শেষ হলেই শিক্ষার্থী ভিসা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে। এরূপ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বেশ হতাশ হয়ে পড়ছে। উল্লেখ্য যে, বেশিরভাগ শিক্ষার্থীর অন ক্যাম্পাস ক্লাস হওয়ায় অক্টোবর, ২০২১ এর মধ্যে জার্মানিতে থাকার বাধ্যবাধকতা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ বছরে প্রায় সহস্রাধিক বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়ে গত ৩ সেমিষ্টার (সামার ২০২০, উইন্টার ২০২০/২১, সামার ২০২১) অনলাইনে ক্লাস করছে (সামাজিক যোগাযোগ মাধ্যমের জরিপ অনুযায়ী)। ইতোমধ্যে প্রায় প্রত্যেকেই ব্লক একাউন্টের ১১,০০,০০০/- (এগারো লক্ষ টাকা) জমা রেখেছে এবং বিশ্ববিদ্যালয় ভেদে অনেকেই কয়েক লক্ষাধিক টাকা টিউশন ফিও জমা দিয়েছে।

তাই, ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের ভিসা সেকশনের কার্যক্রম চলমান এবং দ্রুত করার জন্য ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের পক্ষ থেকে সঠিক কর্মপরিকল্পনা জানার দাবি জানিয়েছে ভিসার জন্য অপেক্ষমান সহস্রাধিক বাংলাদেশি শিক্ষার্থী। একই সাথে অবশ্যই সরকারের প্রজ্ঞাপন মেনে লকডাউন চলাকালীন সময়ে ঢাকায় অবস্থিত দূতাবাসে বাংলাদেশি কর্মীদের কাজ পরিচালনা করার দাবি জানান তারা।

Tags: দূতাবাসপ্রজ্ঞাপনলকডাউন
Previous Post

১৩ বছর বয়সেই তারা সোনা-রুপাজয়ী

Next Post

কঠোর লকডাউনের মধ্যেও ঢাকায় ফিরছে মানুষ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কঠোর লকডাউনের মধ্যেও ঢাকায় ফিরছে মানুষ

স্বাস্থ্যমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম জোরদার: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT