চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির সিনেমা হল খুলবে সোমবার, অনুমতির অপেক্ষায় মুম্বাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 পূর্বাহ্ন 25, জুলাই 2021
in বিনোদন
A A
সিনেমা হলের দর্শকরা বসে আছেন, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল খোলা যাবে।

দিল্লি সরকারের এই সিদ্ধান্তে দারুণ খুশি পরিবেশকরা। মহারাষ্ট্রের চলচ্চিত্র পরিবেশক অক্ষয় রাঠি এই প্রসঙ্গে বলেছেন, ‘ দিল্লি সরকারের ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খোলার সিদ্ধান্তের প্রশংসা জানাই। আশা করছি মহারাষ্ট্রেও খুলবে। পুরো দেশেই চলচ্চিত্রের চাকা হয়তো আবার ঘোরা শুরু করবে।’

বিহারের স্বনামধন্য চলচ্চিত্র পরিবেশক কিষাণ দামানি বলেছেন, ‘ইন্ডাস্ট্রির জন্য ভালো খবর। মুম্বাই যদি আগস্টে খুলে দেয়, তাহলে থিয়েটারে প্রাণ ফিরবে। অক্ষয় কুমারের বেল বটম মুক্তি দেয়া যাবে ১৫ আগস্ট।’

প্রযোজক এবং ফিল্ম বিজনেস বিশেষজ্ঞ গিরিশ জোহার বলেছেন, ‘খুবই ইতিবাচক সিদ্ধান্ত। আত্মবিশ্বাস এবং মনোবল ফিরবে সবার। এখন মহারাষ্ট্র সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আশা করছি শিগগির খুলবে। সিনেমা ব্যবসার জন্য সবুজ সংকেত এটি।’

শুধু সিনেমা হল নয়, সোমবার থেকে খোলা থাকবে দিল্লির দোকান ও রেস্তোরাঁ।। শতভাগ যাত্রী নিয়ে চলবে মেট্রো ও বাস। দিল্লীতে কোভিড সংক্রমণ কমতে শুরু করায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Tags: দিল্লিমুম্বাইসিনেমা হল
Previous Post

একইদিনে টোকিওয় সর্বকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ প্রতিযোগীর বিদায়

Next Post

করোনা মহামারির নতুন কেন্দ্রস্থল ইন্দোনেশিয়া

Next Post
ইন্দোনেশিয়ায় করোনা টেস্টের জন্য স্বাস্থ্যকর্মী পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারির নতুন কেন্দ্রস্থল ইন্দোনেশিয়া

করোনা ইউনিটের প্রবেশদ্বার, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT