চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খিলগাঁও তালতলা কবরস্থানে সমাহিত হবেন ফকির আলমগীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 পূর্বাহ্ন 24, জুলাই 2021
in - সেমি লিড, বিনোদন
A A
ফকির আলমগীরের শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (২৪ জুলাই) বাদ যোহর রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হবেন একাত্তরের কণ্ঠযোদ্ধা, কিংবদন্তী গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

শুক্রবার দিবাগত রাতে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব।

তিনি জানান, শনিবার সকাল ১১টায় পল্লীমা সংসদের মাঠে বাবাকে `গার্ড অব অনার’ দেয়া হবে। এখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। অনুমতি পেলে এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাখা হবে। এখানে স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

তিনি জানান, শহীদ মিনার থেকে ফকির আলমগীরকে আবার খিলগাঁও চৌধুরী পাড়ায় নিয়ে আসা হবে। বাদ যোহর সেখানকার মাটির মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তালতলা কবরস্থানে দাফন করা হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন ফকির আলমগীর। এরমধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হার্ট অ্যাটাক হয় এই গুণী শিল্পীর। এরপর ১০টা ৫৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ৭১ বছর বয়সী শিল্পী ফকির আলমগীর। দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠে বেশ কিছু গান তুমুল জনপ্রিয়তা পায়। এর মধ্যে ও সখিনা, নাম তার ছিলো জন হেনরি সহ আরো কিছু গান মানুষের মুখে মুখে ফেরে।

সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।

Tags: গণসংগীতগানগার্ড অব অনারচিরনিদ্রাফকির আলমগীরলিড বিনোদনশিল্পী
Previous Post

গানের জন্যই গণমানুষের হৃদয়ে ফকির আলমগীর

Next Post

যুক্তরাজ্যেও করোনার সংক্রমণ বাড়ছে

Next Post
অ্যাম্বুলেন্সে রোগীকে হাসপাতালে নেওয়া হচ্ছে, জরুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যেও করোনার সংক্রমণ বাড়ছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১২ থেকে ১৭ বছর বয়সীরাও নিতে পারবে মডার্নার ভ্যাকসিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT