চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব কারণে গত পাঁচ বছর অভিনয় থেকে দূরে শ্রাবণ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 21, জুলাই 2021
in বিনোদন
A A
শ্রাবণ্য এর তিনটি সুন্দর ছবি, বিভিন্ন পোষাক ও হেয়ারস্টাইল সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সবসময় উপস্থাপনায় দেখা যায় শ্রাবণ্য তৌহিদাকে। দেশের অন্যতম সুপরিচিত উপস্থাপিকা হিসেবে তার আলাদা সুনাম। তবে কালেভদ্রে অভিনয়ও করতেন শ্রাবণ্য। কিন্তু গত পাঁচ বছর তাকে অভিনয় পাওয়া যায়নি, ছিলেন শুধু উপস্থাপনা নিয়ে।

নতুন খবর জানালেন শ্রাবাণ্য। জানালেন, পাঁচ বছর পর অভিনয়ে ফিরেছেন। ঈদুল আযহার জন্য তিনটি নাটকে তিনি অভিনয় করেছেন। যেখানে তার সহশিল্পী সজল, ইরফান সাজ্জাদ ও খায়রুল বাশার।

চ্যানেল আই অনলাইন এর সঙ্গে আলাপে শ্রাবণ্য তৌহিদা জানান, সবগুলোতে তিনি একেবারে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

নাটকগুলো হচ্ছে, ইমদাদুল হক মিলনের চিত্রনাট্যে নূর আনোয়ার হোসেনের পরিচালনায় রোমান্টিক নাটক বিয়ের কদিন আগে, সাইকো থ্রিলার ও কাপলদের টানাপোড়নের গল্পের নাটক ‘ভাঙনের পর’, যেটির পরিচালক রাইসুল তমাল এবং গল্প চিত্রনাট্য রুদ্র হকের।

অন্যটি রুদ্র হকের গল্প ও চিত্রনাট্যে মাহমুদ দিদারের পরিচালনায় ‘প্রিয় ডাকবাক্সো’, যেখানে এযুগের প্রেম এবং আগের যুগের প্রেমের অন্যরকম একটা স্বাদ পাওয়া যাবে।

শ্রাবণ্যের কথা, এছাড়াও অনেকগুলো চিত্রনাট্য তিনি পেয়েছিলাম। সেগুলো তার মনে ধরেনি বলে অভিনয় করিনি। তবে যে তিনটি কাজ করেছেন, সেগুলো বলা যায় নায়িকা প্রধান গল্প।

দুজন তরুণ অভিনেতা হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ গত পাঁচ বছর কেন অভিনয় করেননি জানতে চাইলে শ্রাবণ্য বলেন, আসলে অভিনয়টাই করতে চাইনি। এবার যে তিনটি নাটক করেছি সেখানে অনেক সময় দিতে হয়েছে। তিনটি কাজের জন্য শুটিং করেছি ছয়দিন। ভোর থেকেই মধ্যরাত পর্যন্ত শুটিং হাউজে কাটতো। এতো দীর্ঘসময় ম্যানেজ করার সুযোগ ছিল না। কারণ আমি ডাক্তারি পেশায় জড়িত।

কিন্তু শ্রাবণ্যের কাছে তার ভক্তরা আবদার করেন, তিনি যেন বিশেষ দিন উপলক্ষে অন্তত দু-তিনটি নাটক করেন। ভক্তদের অনুরোধ রাখতেই অভিনয় করেছেন শ্রাবণ্য।

অবশ্য আরও কারণ তিনি জানালেন। শ্রাবণ্য বললেন, আমার নিজের অনেক ইমপ্রুভমেন্ট দরকার। নিজেকে ঝালাই ও প্রমাণ করার জন্য অভিনয় করলাম। আগামীতেও ভালো চিত্রনাট্য ও সময়ের সঙ্গে ব্যাটে-বলে মিললে অভিনয় করবো।

ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান, কর্পোরেট শো, রিয়েলিটি শো থেকে তারকাদের নিয়ে শোগুলো করে আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন শ্রাবণ্য তৌহিদা। উপস্থাপনা তার কাছে এখন অনেকটা ডাল ভাতের মত সহজ মনে হলেও অভিনয় করা খুব কঠিন বলে মনে করেন শ্রাবণ্য।

তিনি বলেন, যখন উপস্থাপনা শুরু করেছিলাম অভিজ্ঞ ছিলাম না। ধীরে ধীরে শিখেছি। অভিনয়ে আমি অভ্যস্ত নই। এবারের কাজগুলো থেকে অনেককিছু শিখেছি। সজল ভাই আমাকে খুব সহযোগিতা করেছেন এবং বলেছেন আমি ‘কুইক লার্নার’। পরে সেভাবেই অভিনয়ের চেষ্টা করেছি। এছাড়া অন্য কাজগুলো থেকেও এক্সপ্রেশন ডেলিভারি, সংলাপ বলাসহ অনেককিছু শিখেছি।

ঈদের তিনটি নাটক ছাড়াও সরকারি বেসরকারি টিভির বিভিন্ন শোতে উপস্থাপনায় পাওয়া যাবে শ্রাবণ্য তৌহিদাকে। এর মধ্যে ক্রিকেট শো, সাত দিনব্যাপী একটি মিউজিক্যাল লাইভ শো থাকছে।

শ্রাবণ্য তৌহিদা বলেন, দফায় দফায় লকডাউনের কারণে তুলনামূলক কাজ কম হয়েছে। এর মধ্যেও বেছে বেছে ভালো অনুষ্ঠানগুলো করার চেষ্টা করছি।

Tags: ইরফান সাজ্জাদউপস্থাপনাখায়রুল বাশারনাটকমাহমুদ দিদারলিড বিনোদনসজল
Previous Post

বিশ্বে করোনায় মৃত্যু ৪১ লাখ ৩৩ হাজার ছাড়াল

Next Post

খুলনায় করোনায় ৬ জনের মৃত্যু

Next Post
খুলনা জেলার মানচিত্র, বাংলাদেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় করোনায় ৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: রাজশাহী বিভাগে ১৮ মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT