চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা চকচকে জিনিস নিয়ে পড়ে আছি: দিলারা জামান

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
1:44 অপরাহ্ন 17, জুলাই 2021
in বিনোদন
A A
দিলারা জামান, বাংলাদেশি গায়িকা ও সংগীতশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৯ বছর বয়সে নাটক, সিনেমায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান।  সম্প্রতি বদিউল আলম খোকন, সোহেল আরমান, মাবরুর রশিদ বান্নাহর মতো পরিচালকের সঙ্গে সবমিলিয়ে চার-পাঁচটি নাটকে অভিনয় করেছেন। তবে একটির শুটিং এখনও বাকি।

দিলারা জামানের সঙ্গে মুঠোফোনে যখন আলাপ হচ্ছিল, তিনি বারবার বলছিলেন- তার নাটকগুলোর মধ্যে মাবরুর রশিদ বান্নাহর ‘মায়ের ডাক’ নাটকটি তার সবচেয়ে ব্যতিক্রমী কাজ। ব্যক্তিজীবনের কিছু বিষয় এ নাটকে মিল পেয়েছেন, যা দিলারা জামানকে ভীষণভাবে স্পর্শ করেছে। দিলারা জামানের সঙ্গে মুঠোফোনে আলাপের বিশেষ অংশগুলো তুলে ধরা হলো চ্যানেল আই অনলাইনে…

‘মায়ের ডাক’ নাটক সম্পর্কে বলুন…
প্রায় ২৫ বছর আমজাদ হোসেনের পরিচালনায় ধানমন্ডিতে একটি প্যাকেজ নাটকের শুটিং করতে গিয়ে দেখেছিলাম ধনী পরিবারে বৃদ্ধ-বৃদ্ধা আছেন। ভদ্রলোক সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার বাড়িতে গাছগাছালিতে ভরা ছিল। কিন্তু ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত হয়ে দেশের বাইরে থাকেন। তার বাড়ির একটি অংশ শুটিংয়ে ভাড়া দিতেন। জৈষ্ঠ্য মাস এলে তার নাতিরা দেশে আসতো। অথচ তাদের জীবনে সবকিছু থাকার পরেও কত একা তারা। কি অদ্ভুত লেগেছিল বিষয়টা! মায়ের ডাক করতে গিয়ে আমার সেই স্মৃতিটা বারবার মনে পড়ছিল। আমার দুটো মেয়ে ২০ বছর (কানাডা ও আমেরিকা) দেশের বাইরে থাকে। ওরা ‘মায়ের ডাকে’ দেশে আসে। তাদের জন্য আমার সবসময় আকুতি আছে। কাজটি করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে কাজটি করে। আমার ভিতরে কোথায় যেন নাড়া দিয়েছে। নাটকটের টিমটা খুব ভালো ছিল। এখনকার পরিচিত ছেলে মেয়েরা কাজ করেছে। আমাকে খুব সম্মান দিয়েছে। ভীষণ খুশী হয়েছি।

দিলারা জামান, বাংলাদেশি গায়িকা ও সংগীতশিল্পী, স্মৃতিময় মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: তানভীর আশিক

কুশল বিনিময়ের পরে আপনি বারবার বলছিলেন, ‘মায়ের ডাক’ তুলনামূলক অন্যরকম হয়েছে। সেটা কেমন?
নাটকের মধ্যে এখন পরিবার সেভাবে থাকে না। গল্পে বাবা মা থাকলেও খুব কম, পরিবারে কাজের লোক থাকে না। চরিত্রগুলো হাতে গোনা থাকে। প্রধান চরিত্রগুলোতে এতো পরিমাণে পে করতে হয় অন্যদের রাখতে গিয়ে বাজেট সংকটে পড়ে চ্যানেল থেকে অনেক কিছু ধার দেয়া হয়। কিন্তু বান্নাহর মায়ের ডাকে এমনটা দেখিনি। তিন ছেলে ও তাদের নিয়ে পারিবারিক গল্পে পরিচালক একেবারে মন খুলে কাজ করেছে। এতো গোছানো কাজ এখন খুব হয় না বলে আমার ধারণা। নাটকের থিমটা খুবই ভালো। আগেই বলে দিতে চাই না।

তরুণ নির্মাতা বান্নাহর সঙ্গে প্রথম কাজ করলেন। পরিচালক হিসেবে বান্নাহকে কেমন পেয়েছেন?
ওর নাম আমি অনেক শুনেছি। কাজও দেখেছি। আমার অনেক ইচ্ছে ছিল বান্নাহর সঙ্গে কাজ করবো। ইচ্ছে পূরণ হয়েছে। সে অনেক ভালো কাজ করে। খুবই গুছিয়ে করে। অনেক নতুন পরিচালকদের সঙ্গে কাজ করে দেখেছি তারা হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ করে। কিন্তু বান্নাহ ছেলেটা মোটেও তেমন নয়। তার পরিকল্পনা ছকে বাঁধা। আমাকে এতো সম্মান দিয়েছে যা বলে বোঝাতে পারবো না।

দিলারা জামান ঐতিহ্যবাহী শাড়ি পরিহিত, সুন্দর ও শান্ত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ তুলনামূলক তারুণ্য, প্রেম-ভালোবাসা, কমেডি নির্ভর নাটক বেশি হচ্ছে। দর্শক পারিবারিক গল্প খুঁজে পাচ্ছে না। এটা কী সময়ের চাহিদা? আপনার মূল্যায়ন কী?
যে জীবন এবং সংস্কৃতি দেখানো হচ্ছে তা আমাদের মূল্যবোধের বাইরে। হয়তো পুরাতন দিনের মানুষ বলেই এটা আমার খারাপ লাগে। সম্প্রতি অনেকগুলো কাজ দেখেছি যেখানে একটি ছেলে ও মেয়ে এক রুমে যা করছে তা দেখানো হচ্ছে। নিশ্চয়ই আমরা বাস্তবে তেমনটা করি না। এগুলো আমাদের সংস্কৃতিকে উজ্জ্বল করে না। এগুলো আমার চোখে খুব লেগেছে।

সিনিয়র শিল্পীদের কেন্দ্র করে কাজ কম হচ্ছে। অথচ, পার্শ্ববর্তী দেশে হরহামেশাই সিনিয়রদের কেন্দ্রে রেখে দুর্দান্তসব কাজ নির্মিত হচ্ছে। দর্শকদের প্রশ্ন, আমাদের এখানে কেন হচ্ছে না? বিষয়টি নিয়ে আপনার আক্ষেপ আছে?
সত্যি কষ্ট হয়। জীবন ও বাস্তবতাকে আমরা অস্বীকার করছি। আমরা চকচকে জিনিস নিয়ে পড়ে আছি। ছাই বা ময়লার মধ্যেও যে ভালো কিছু থাকে সেটা খোঁজার চেষ্টা ও ধৈর্য্য নেই। যারা লেখেন, নাটক পরিচালনা করেন সবাইকে আমি দোষ দেব। একই সাথে চ্যানেলগুলোরও দোষ আছে। তারা বলে দেয়, উমুককে নিতে হবে, উমুককে নেয়া যাবে না। এখনকার নাটকে ভিউয়ের সিস্টেম খুবই খারাপ, শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা হঠাৎ অল্পকিছু নিয়ে সাময়িক অস্থির থাকছি। রংধনু দেখে ভালো লাগলেও কিছু পরে সেটা আর থাকে না। বিষয়টা তেমনই। জানিনা এই জিনিসগুলো ঠিক হবে কিনা। অনেকেই বলবে, আমি ৭৯ বছরের বুড়ি, কাজে চান্স পাই কম তাই এসব কথা বলছি (হাহাহাহা …)। আসলে তা নয়। তবে তরুণরা প্রেম ভালোবাসা হতাশার গল্পে বেশি কাজ করছে। এগুলোতে সমস্যা আরও ছড়ায়। তাদের বলবো, এগুলোর বাইরে অনেক কিছু আছে তাই নিয়ে কাজ করো।

শেষ প্রশ্ন, গত দুই বছর মহামারী বিরাজমান। অনেকের জীবনযাত্রা পাল্টে গেছে। জীবন সায়হ্নে এসে করোনাকালে আপনার জীবনবোধ বা চিন্তাভাবনা পরিবর্তন এনেছে?
জীবনটা অল্প সময়ের এবং ভালো কিছু কাজ করতে হবে এই বোধ আমার মধ্যে আগের চেয়ে বেশি এসেছে। এই সময়ে মানুষের স্বার্থপরতা দেখেছি। স্নেহ মমতার ত্যাগ দেখেছি। হতে পারে এগুলো সময়ের অভিশাপ নাকি প্রকৃতি প্রদত্ত মায়া নিতে পারিনি বলেই প্রকৃতি আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। পশুর চেয়ে আমরা অধম হয়ে গেছি। মায়া-ভালোবাসার এই জিনিসগুলো আমাকে খুব ভাবিয়েছে।   

Tags: আমজাদ হোসেনদিলারা জামাননাটকমাবরুর রশিদ বান্নাহ্মায়ের ডাকলিড বিনোদনসিনেমা
Previous Post

মডার্নার আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে

Next Post

‘শোকের মাসের প্রধান কর্মসূচি অসহায়, খেটে খাওয়া, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো’

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শোকের মাসের প্রধান কর্মসূচি অসহায়, খেটে খাওয়া, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো’

WhatsApp আইকন সবুজ পটভূমিতে, মোবাইল মেসেজিং অ্যাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বাতিল করলো হোয়াটসঅ্যাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT