চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর আহবানে রেশনিং পদ্ধতিতে ১ হাজার অসহায় মানুষকে ঈদ উপহার দিলো যুবলীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 15, জুলাই 2021
in রাজনীতি
A A
প্রধানমন্ত্রীর আহবানে রেশনিং পদ্ধতিতে অসহায় মানুষের জন্য ঈদ উপহার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বৃহস্পতিবার পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন কে এল জুবলী স্কুল এন্ড কলেজের মাঠে প্রধানমন্ত্রী নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল-ডাল, সেমাই-চিনি, তেল, আলু,পেয়াজ, আদা-রসুন ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল।

অনুষ্ঠানে মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসুন এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াই। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে গাজী সারোয়ার হোসেন বাবুর মত অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ ধারণ করে সততাই শক্তির মানবতার মুক্তি এই স্লোগানকে ধারণ করে সৎপথে উপার্জন করে দুর্যোগকালীন সময়ে যুবলীগের নেতাকর্মীরা মানুষকে সাহায্য করে আসছে। সৎপথে উপার্জন করে মানুষের কল্যাণে ব্যয় করাই যুবলীগের ধর্ম।

তিনি বলেন, করোনাকালীন এই দুর্যোগে যখন সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানুষের কল্যাণে নিয়োজিত তখনি ষড়যন্ত্রকারী দল বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশ ও মানুষকে ভালোবাসে না, তারা ক্ষমতাকে ভালোবাসে। যাদের ষড়যন্ত্রই মূলশক্তি এবং ক্ষমতায় বিশ্বাসী তারা এই মহামারীর মধ্যেও ষড়যন্ত্র ও মিথ্যাচার চালিয়ে গিয়েছে। তারা চায় করোনা মহামারী আরো ছড়িয়ে পড়ুক, দেশের মানুষ না খেয়ে মারা যাক। এজন্যই দুর্যোগকালীন সময়ে তারা মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার সমালোচনায় লিপ্ত থেকেছে।

যুবলীগের নেতাকর্মীদের বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন,আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, শেখ হাসিনার মানব কল্যাণের রাজনীতি। কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগের নেতাকর্মীদের মানব কল্যাণ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। সামনে যে লকডাউন আসবে এই লকডাউনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা সারাদেশের অসহায় মানুষের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ,ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ অনেকে।

Tags: যুবলীগ
Previous Post

ঢাকা মেডিকেল কলেজে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

Next Post

করোনাভাইরাস: মৃত্যু বেড়ে শনাক্তের হার কমেছে

Next Post
চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যু বেড়ে শনাক্তের হার কমেছে

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের পর রোগীদের অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ'তে অগ্নিকাণ্ড, অক্সিজেন সংকটে একজনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT