চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ শুরুর অপেক্ষায় চরকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 12, জুলাই 2021
in বিনোদন
A A
চরকি সিরিজের নতুন শো এর পোস্টার, বিভিন্ন চরিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা ছিলো, জুন মাসের শুরু থেকেই যাত্রা করবে বহুল প্রতীক্ষিত দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকি! দিন গুনছিলেন দর্শকরা। কিন্তু অনিবার্য কারণে পিছিয়ে জুলাইয়ে ঈদুল আযহায় চরকি শুরুর ঘোষণা দেয়া হয়।

কিন্তু তার আগেই দর্শকের হাতের নাগালে পৌঁছুতে যাচ্ছে চরকি। হ্যাঁ, ফিল্ম-ফান-ফুর্তির প্রতিশ্রুতি নিয়ে সোমবার (১২ জুলাই) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে দেশীয় ওটিটি প্লাটফর্ম ‘চরকি’।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে একাধিক আকর্ষণীয় কনটেন্ট নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে প্লাটফর্মটি। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন চরকির মার্কেটিংয়ের উপ ব্যবস্থাপক রাফিউল ইসলাম।

সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি থেকে জানানো হয়েছে,  সোমবার রাত ৮টা থেকেই দর্শক গুগল প্লেস্টোর থেকে চরকি অ্যাপটি ডাউনলোড কিংবা www.chorki.com এ ভিজিট করে কন্টেন্ট দেখতে পারবেন।

প্রথম দিন থেকেই প্লাটফর্মটিতে দেখা যাবে ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পাশাপাশি থাকছে বাংলায় ডাব করা ইরানি চলচ্চিত্র, বাংলা সাবটাইটেলে তুর্কি ছবি।

উদ্বোধনী কন্টেন্ট হিসেবে দর্শক প্লাটফর্মটিতে দেখতে পারবেন শিহাব শাহীন পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’। সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, জোভান, চুমকি, শিমুল খানের মতো অভিনেতারা আছেন সিরিজটিতে। এটি চরকির প্রিমিয়ার কন্টেন্ট। যা সাবস্ক্রিপশন ছাড়া দেখা যাবে না।

‘মরীচিকা’ ছাড়াও চরকির উদ্বোধনী আয়োজনে দেখা যাবে আরেক আকর্ষণ ‘ঊনলৌকিক’। রবিউল আলম রবি পরিচালিত এটি পাঁচ পর্বের অমনিবাস সিরিজ। যার প্রথম পর্ব স্ট্রিমিং হবে রাত সাড়ে ৮টায়। এই পর্বের নাম ‘মরিবার হলো তার স্বাদ’। এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মোস্তফা মনোয়ার, নাজিবা বাশার ও সুমন আনোয়ার।

চরকিতে দেখা যাবে তারকাবহুল সব কন্টেন্ট

এ ছাড়া ভিকি জাহেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাল কাতান নীল ডাকাত’ দেখা যাবে প্রথম দিন থেকেই। লাল কাতান নীল ডাকাত–এ ফজলুর রহমান বাবুকে তাঁর গতানুগতিক ধারার বাইরে ভিন্ন এক রূপে দেখা যাবে। এতে আরও আছেন মনোজ প্রামাণিক, নাসিরুদ্দিন খান।

প্রিমিয়াম কন্টেন্ট এর ক্ষেত্রে দশর্ককে কিনতে হবে নির্দিষ্ট সাবস্ক্রিপশন প্ল্যান। এক বছর ও ছয় মাসের এই প্যাকেজ বিকাশ, নগদ, রকেটের মতো যেকোনো ধরনের মোবাইল ওয়ালেট দিয়ে কেনা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের ও দেশের বাইরের দর্শকেরা ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও প্যাকেজগুলো কিনতে পারবেন।

চরকিতে আছে যেসব সাবস্ক্রিপশন প্ল্যান—
১) ৫০ টাকায় ৩০ দিনের স্টার্টার সাবস্ক্রিপশন
২) ২৯৯ টাকায় ৬ মাসের সাবস্ক্রিপশন
৩) ৪৯৯ টাকায় ১ বছরের সাবস্ক্রিপশন
৪) ৭৯৯ টাকায় ১ বছরের সাবস্ক্রিপশন (২ টি ডিভাইসে একসাথে ভিডিও স্ট্রিম করা যাবে)

Tags: আফরান নিশোওটিটিওয়েব সিরিজগাজী রাকায়েতচরকিচুমকিজোভাননাজিবা বাশারফানফিল্মমরীচিকামাহিয়া মাহিমোস্তফা মনোয়ারলিড বিনোদনশিমুল খানসিনেমাসিয়াম আহমেদসুমন আনোয়ার
Previous Post

তাইওয়ানের জন্য ভ্যাকসিন কিনছে দুটি টেক জায়ান্ট

Next Post

ভারতে করোনার তৃতীয় ঢেউ শীঘ্রই আঘাত হানবে: আইএমএ

Next Post
করোনা রোগীর জন্য চিকিৎসা প্রদানকারী স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে করোনার তৃতীয় ঢেউ শীঘ্রই আঘাত হানবে: আইএমএ

গয়না বিক্রি করে অর্থ সংকটে ভারতের মানুষ, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ অর্থ সংকটে গয়না বিক্রি করেও কূল পাচ্ছে না ভারতীয়রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT