চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহ ১৫০, তাসকিন ৭৫, বাংলাদেশ ৪৬৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 08, জুলাই 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদকে শুভেচ্ছা জানাচ্ছেন সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদকে আউটই করতে পারলেন না জিম্বাবুয়ে বোলাররা। অভিজ্ঞ টাইগার ব্যাটসম্যানের অপরাজিত ১৫০ রানে সাড়ে চারশো পেরিয়ে অলআউট হয়েছে বাংলাদেশ।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ১২৬ ওভার ব্যাট করেছে বাংলাদেশ, অলআউট হওয়ার আগে জমিয়েছে ৪৬৮ রানের বিশাল সংগ্রহ।

আট নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন মাহমুদউল্লাহ। তাসকিন আহমেদ দশ নম্বরে। প্রথমদিনের শেষবিকেলে জুটি গড়ে দুই ব্যাটসম্যান দ্বিতীয় দিনেও লড়েছেন অনেকক্ষণ। দুজনে নবম উইকেটে ১৯১ রানের জুটি দিয়েছেন।

ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। শেষপর্যন্ত অপরাজিত থাকেন ১৫০ রানে। ১৭ চর ও এক ছয়ে ২৭৮ বলের ইনিংস।

তাসকিন পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির দেখা। ফেরার আগে সেটি টেনে নিয়েছেন ৭৫ রান পর্যন্ত। ১১ চারের মার তার ইনিংসে।

বৃহস্পতিবার ৮ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। ইনিংস মজবুত অবস্থানে নেয়ার পথে যোগ করেছে আরও ১৭৪ রানে।

আগেরদিন একসময় ১৩২ রানে টপঅর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারিয়ে বসেছিল সফরকারীরা। বাকিদের মধ্যে মুমিনুল হক ৭০ ও লিটন দাস করেছেন ৯৫ রানে।

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন ডোনাল্ড ত্রিপানো ও ভিক্টর নাউচি।

Tags: তাসকিনবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহমুমিনুললিড স্পোর্টস
Previous Post

আবারও শনাক্তের রেকর্ড, মৃত্যু ১৯৯

Next Post

স্বল্পমূল্যে পণ্য পেতে টিসিবি’র ট্রাক ঘিরে মানুষের ভীড়

Next Post
টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইনে মানুষ পণ্য নিতে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্পমূল্যে পণ্য পেতে টিসিবি’র ট্রাক ঘিরে মানুষের ভীড়

মাইজিপি অ্যাপের মাধ্যমে করোনা টিকার নিবন্ধন দেখাচ্ছে মোবাইল স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা টিকার রেজিস্ট্রেশন করা যাবে মাইজিপি অ্যাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT