চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ‘নবাব এলএল.বি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 08, জুলাই 2021
in বিনোদন
A A
নবাব এলএল.বি সিনেমার পোস্টার, একজন পুরুষ অভিনেতা ব্যাকগ্রাউন্ডে আলোতে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে গেল বছর থেকেই বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

তারমধ্যে অন্যতম দেশের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘নবাব এলএল.বি’ । চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে অনন্য মামুনের পরিচালনায় প্রতীক্ষিত এই সিনেমাটি দর্শক দেখতে পারবেন ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

‘নবাব এলএল.বি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। গেল বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয় সিনেমাটি। মূলত সিনেমাটির প্রেক্ষাপট, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ।

শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে ‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার।

ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।

Tags: আনোয়ারঈদ ২০২১চ্যানেল আইতন্ময়নবাব এলএলবিমাহিয়া মাহিরাশেদ অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশামীম মৃধাশায়েদ আলীসীমান্তসুমন আনোয়ারসুষমাস্পর্শিয়া
Previous Post

মাহমুদউল্লাহর সেঞ্চুরি, তাসকিনের ফিফটি

Next Post

‘নগদ’-এর পিন ভুলে গেলে গ্রাহক নিজেই রিসেট করতে পারবেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’-এর পিন ভুলে গেলে গ্রাহক নিজেই রিসেট করতে পারবেন

মাশরাফী বিন মুর্তজা ফোনে কথা বলছেন, জনসমাগমের মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা আ.লীগের স্বাস্থ্য-চিকিৎসা সেবা টিমকে বেতনের টাকা দিলেন মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT