চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা সুরে ওস্তাদ শাহাদাত হোসেন খান স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 06, জুলাই 2021
in বিনোদন
A A
বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খান গিটার বাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্যতম সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩ তম জন্মবার্ষিকী মঙ্গলবার (৬ জুলাই)। এ বছর যখন তার জন্মজয়ন্তী উদযাপন করার আয়োজন চলছে, ঠিক তার ছয়মাস আগে তিনি তাঁর অসংখ্য সংগীতানুরাগীকে শোক ও বেদনার সাগরে ভাসিয়ে অকাল প্রয়াত হন।

তবে তাকে স্মরণ করতে মরণোত্তর জন্মজয়ন্তী উদযাপন করছে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন।

এ উপলক্ষে সংগীত ও কথামালার এক লাইভ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে এই সংগীত ফাউন্ডেশন।
অনুষ্ঠানটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ আশীষ খান। আরও রয়েছেন উস্তাদ ইউসুফ খান (তবলা), আফসানা খান (সিতার), রুখসানা খান (সরোদ), সিরাজ আলী খান (সরোদ), জাকির হোসেন(তবলা), তানিম হায়াত খান রাজিত (সরোদ) প্রমুখ।

তাঁর শিষ্য ও পরবর্তী প্রজন্মের শিল্পীদের মধ্যে রয়েছেন পারভেজ খান (সরোদ), মুরসালিন হিমু(সিতার), খাজা মো. মাসুম বিল্লাহ (বাঁশী),পৃথুল অর্ণব (সরোদ) প্রমুখ। কথামালায় অংশ নেবেন ওস্তাদ আশীষ খান, কবি আলফ্রেড খোকন, সিতার বাদক অধ্যাপক রিনাত ফৌজিয়া ও মনিরুল ইসলাম।

এ প্রসঙ্গে ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশনের আহবায়ক পূরবী খান বলেন, ‘এই মহতী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাঁর সংগীত সাধনার পরম্পরা রক্ষার্থে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন। যথাসময়ে উক্ত অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদের এই উদ্যোগকে সার্থক করার জন্য আগ্রহী সবাইকে অনুরোধ জানাচ্ছি’।

Tags: কথাক্লাসিকজন্মজয়ন্তীলিড বিনোদনসুরস্মরণ
Previous Post

রাজশাহী মেডিক্যালে করোনায় মৃত্যু ১৯ জনের

Next Post

ফাঁসি সমাজকে রক্ষা করতে পারে না: প্রধান বিচারপতি

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাঁসি সমাজকে রক্ষা করতে পারে না: প্রধান বিচারপতি

তিনজন পুরুষের ছবি, পেশাদার পোশাক পরা, বিভিন্ন পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুপ্রেরণা ডিক্যাপ্রিও, শাহরুখের জন্য লিখতে চান গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT