চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল কবির চরিত্রে নিশো!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 05, জুলাই 2021
in বিনোদন
A A
নিশো চরিত্রে এক ব্যক্তির ছবি, প্রকৃতি ও সবুজ পাতা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভার্সেটাইল অভিনেতা আফরান নিশো। বিভিন্ন সময় তাকে দর্শক বিচিত্র সব চরিত্রে দেখেছেন। এই অভিনেতাকে এবার দেখা যাবে একজন কবির চরিত্রে।

না, তাই বলে কাঁধে ঝোলানো ব্যাগ, সাদামাটা পোশাকে নয়; নিশোকে দেখা যাবে একেবারে ডিজিটাল কবি হিসেবে!

এমনটাই জানালেন নির্মাতা জাকারিয়া সৌখিন। নির্মাতা জানান, কবি বলতে সাধারণত যা বোঝায়, কাঁধে ঝোলানো ব্যাগ, সাদামাটা পোশাক, দরিদ্র- এবার নিশোর মাধ্যমে এই সময়ের কবিকে দেখানো হবে। যে কবি বেশ আধুনিক, ডিজিটাল। উপার্জনও ভালো। খুব জনপ্রিয়- বিশেষ করে রমনীদের কাছে।

ডিজিটাল কবির কাহিনী নিয়ে নির্মিত এই নাটকটির নাম ‘এক মুঠো প্রেম’। গল্পে দেখা যায়- কবি’র জীবনে প্রেম আসে বারবার। কিন্তু সে কোনও প্রেম ধরে রাখতে পারে না। কারণ সমাজ মনে করে, কবিতা লেখা কোনও পেশা নয়, এদের উপার্জন নেই। তাই কোনও মেয়ের বাবাই কবি’র সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না।

নাটকে নিশোর কবিতার প্রেমে মশগুল থাকতে দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি রচনা করেছেন যৌথভাবে ফাহিম হাসান ও জাকারিয়া সৌখিন।

এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন একে আজাদ আদর, ফারিয়া শাহরিন, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, জামশেদ শামীম, তানজিম হাসান অনিক, মাসুম বাশার, খালেকুজ্জামান প্রমুখ।

‘এক মুঠো প্রেম’ নাটকের গল্পে মূল বক্তব্য- কবিদের জীবনের সবচাইতে বড় ট্রাজেডি হচ্ছে, তারা প্রেম করে সুন্দরী মেয়েদের সঙ্গে। কিন্তু তাদের প্রেমিকাদের বিয়ে করে নিয়ে যায় কোন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার।

নাটক প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘গল্পটি কিছুটা কমেডি, কিছুটা রোমান্টিক কিন্তু ফাইনালি স্যাটায়ারধর্মী। আমরা একজন কবির আনন্দ, বেদনা, প্রেম ও অপ্রেম দেখবো। চরিত্রটিতে নিশো দারুণ অভিনয় করেছে।’

‘এক মুঠো প্রেম’ সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে। আসছে ঈদে এটি উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Tags: আফরান নিশোকবিকবিতাখালেকুজ্জামানচাষী আলমজামশেদ শামীমনাটকনিশোফারিয়া শাহরিনমাসুম বাশারশরাফ আহমেদ জীবনসিনেমা
Previous Post

২৭ বছর পর অ্যামাজনের সিইও’র পদ ছাড়লেন জেফ বেজোস

Next Post

ভ্যাকসিন প্রত্যাশীদের বয়সসীমা পুনর্নির্ধারণ করে ৩৫ বছর

Next Post
রাজধানীর তিন হাসপাতালে ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন প্রত্যাশীদের বয়সসীমা পুনর্নির্ধারণ করে ৩৫ বছর

প্রতিবন্ধীদের জন্য খাদ্য ও সহায়তা বিতরণ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ১২ কোটি টাকা ও ২৩ হাজার ৬৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT