চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যু ১৫ হাজার ছাড়ালো, একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৫৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 04, জুলাই 2021
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ সংক্রমণের ৪৮৪তম দিনে দেশে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এদিন নতুন ১৫৩ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জন।

এই সময়ে নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন সর্বোচ্চ আট হাজার ৬৬১ জন। এর আগে গত ২৮ জুন দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল আট হাজার ৩৬৪ জন। গত ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল ১৩৪ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষায় আট হাজার ৬৬১ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪৯ লাখ ১০ হাজার ৯৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৮ লাখ ১২ হাজার ৫৭৭টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন নয় লাখ ৪৪ হাজার ৯১৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় চার হাজার ৬৯৮ জনসহ মোট আট লাখ ৩৩ হাজার ৮৯৭ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৫৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৫৭ জন নারী। তাদের মধ্যে ১৪১ জনের হাসপাতালে (সরকারীতে ১১৯ জন, বেসরকারীতে ২২ জন) ও বাড়িতে নয় জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে তিনজনকে আনা হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৫ হাজার ৬৫। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১০ হাজার ৬৭৬ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭০ দশমিক ৮৭ শতাংশ এবং চার হাজার ৩৮৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৯ দশমিক ১৩ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫৩ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী তিনজন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ২৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৫ জন এবং ষাটোর্ধ্ব ৭০ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে দু’জন, রংপুর বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে নয়জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৮ কোটি ৪৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩৯ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬ কোটি ৮৬ লাখের বেশি।

Tags: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

দেশের বাইরে থেকে কোরবানির পশু আসতে দেয়া হবে না: শ ম রেজাউল

Next Post

উত্তরাঞ্চলে আকষ্মিক বন্যার আশঙ্কা

Next Post
উত্তরাঞ্চলে আকষ্মিক বন্যার আশঙ্কায় নদীর পানি বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাঞ্চলে আকষ্মিক বন্যার আশঙ্কা

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পোস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT