চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের উপযোগী ‘জাইকভ-ডি’ জরুরি ব্যবহারের অনুমতি চেয়েছে জাইডাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 01, জুলাই 2021
in আন্তর্জাতিক
A A
করোনা ভ্যাকসিনের সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল, পেছনে কোভিড-১৯ গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রথম প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন জাইকভ-ডি এর জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠান জাইডাস সাডিলা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তিন ডোজের করোনা ভ্যাকসিনটি শিশুদের জন্যও নিরাপদ।

বছরে ১২০ মিলিয়ন ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। অনুমোদন পেলে এটি হবে ভারতে ব্যবহারযোগ্য পঞ্চম করোনার ভ্যাকসিন। এর আগে সেরাম ইন্সটিটিউটের ভ্যাকসিন কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক-ভি এবং যুক্তরাষ্ট্রের বানানো মডার্নার ভ্যাকসিন অনুমোদন পায় দেশটিতে।

জাইডাসের দাবি, তাদের ভ্যাকসিন ৬৬.৬ শতাংশ উপসর্গযুক্ত করোনা সংক্রমণের বিরুদ্ধে কার্যকর আর মধ্যম ধরনের করোনা সংক্রমণের বিরুদ্ধে ১০০ ভাগ কার্যকর। তারা বলছে, এই ভ্যাকসিন ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ। কিন্তু এর পরীক্ষণের তথ্য এখনও পিয়ার রিভিউ করা হয়নি।

শেষ ধাপের পরীক্ষণে দেশব্যাপী ২৮ হাজার স্বেচ্ছাসেবক অংশ নেয়, সেখানে জাইকভ-ডি ভ্যাকসিন বেশ ভালো সুরক্ষা ও সক্ষমতা দেখায়। এসব স্বেচ্ছাসেবকদের মধ্যে ১০০০ জন ১২ থেকে ১৮ বছর বয়সী ছিলো।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর সময় তাদের তৃতীয় দফার পরীক্ষণ চলছিলো। ভারতে পাওয়া এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক এবং ধারণা করা হচ্ছে বিশ্বের বিভিন্ন অংশে এটা নতুন করে করোনা সংক্রমণ ঘটাচ্ছে।

জাইকভ-ডি ভ্যাকসিনটির তিন ডোজ থাকছে যেটা এখন পর্যন্ত ভারতের আর কোনো ভ্যাকসিনে নেই। এই ভ্যাকসিন সুইমুক্ত ভাবেই প্রদান করা হবে।

২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ভ্যাকসিনটি সংরক্ষণ করতে হবে। কিন্তু ২৫ ডিগ্রিতেও অন্তত তিন মাস বেশ স্থির থাকে এটি।  প্রতিষ্ঠানটি বলছে, ফলে এই ভ্যাকসিন স্থানান্তর করা, সংরক্ষণ করা এবং কোল্ড চেইন ভাঙার চ্যালেঞ্জ সহজ হবে। 

প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন হওয়ায়, জাইকভ-ডি ভ্যাকসিনে ভেক্টর কেন্দ্রিক রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ে কোনো সমস্যা নেই।

প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন প্রদানের পর তা করোনাভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করবে এবং একটি রোগ প্রতিরোধ প্রতিক্রিয়াকে প্ররোচিত করবে। এটা নতুন মিউটেশনের বিরুদ্ধেও কাজ করবে বলে জানিয়েছে জাইডাস।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারতভ্যাকসিন
Previous Post

জঙ্গিরা অনলাইন তৎপর, নজরদারিতে র‍্যাব পুলিশ

Next Post

কানের পর্দা উঠছে মঙ্গলবার, বুধবার ‘মরিয়ম’

Next Post
সিনেমা আনেটের পোস্টার, তরুণ নারী সমুদ্রে দাঁড়িয়ে, ঝড়ের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানের পর্দা উঠছে মঙ্গলবার, বুধবার ‘মরিয়ম’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'দেশি নগদ ব্যবহারে লাভ বেশি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT