চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতকালে প্রতিদিন গোসল করা কি জরুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 12, ডিসেম্বর 2016
in লাইফস্টাইল
A A

শীতকালে সবচেয়ে বড় দ্বিধার নাম গোসল। প্রতিদিন গোসল করবো নাকি করবো না, সে চিন্তায় বেশ খানিকটা সময় ব্যয় হয়। এসবের সঙ্গে আরো একটা চিন্তা থাকে, ঠান্ডা পানিতে গোসল হবে নাকি গরম পানিতে?

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শীতকালের গোসল করা না করা নিয়ে বেশি চিন্তিত হবার দরকার নেই, রোজ রোজ গোসল করারও দরকার নেই। পুরো এই মৌসুমজুড়ে সপ্তাহে দুই দিন বা তিনদিনে একদিন গোসল করলেই যথেষ্ট। এতে ত্বকও যেমন ভালো থাকবে আবার শরীরও গোসলের উপকারিতা পাবে।

জেনে নিন বিশেষজ্ঞদের বলা কারণগুলো। যেসব আপনাকে সহায়তা করবে পরিবারের লোকজনের রোজ রোজ গোসল করতে বলার তাড়া থেকে বাঁচার উপায় বের করতে।

বিশেষজ্ঞরাই বাতলেছেন সেসব উপায়। তাদের বক্তব্য প্রয়োজন ছাড়াই রোজ রোজ গোসল করি আমরা। দেখে নিন শীতকালে রোজকার গোসলে শরীরের কি কি ক্ষতি হয়।

বোস্টনের ত্বক বিশেষজ্ঞ ড. রানেল্লা হিরচ কারণ দর্শান রোজদিন গোসল না করার পক্ষেই। তার মতে, নোংরা থাকার হাত থেকে রক্ষার জন্য নয় বরং সামাজিক আচার থেকেই মানুষ রোজদিন গোসল করে।  গবেষণা বলছে আমাদের ত্বক নিজেই নিজেকে পরিষ্কার করে। যদি আপনি জিম না করেন এবং গরম কালের মতো না ঘামেন অথবা এমন কোনো কাজ না করেন যেটা আপনাকে অপরিচ্ছন্ন করে তোলে, তাহলে রোজ রোজ গোসল করার দরকার কি?

শীতকালে গোসলের জন্য বেশিরভাগ মানুষই গরম পানি বেছে নেন। আর সেই পানি দিয়ে দীর্ঘ সময় গোসল করেন। হতে পারে সেই গরম পানি আপনাকে সাময়িক উষ্ণতা ও স্বাচ্ছন্দ দেয় কিন্তু এভাবে দীর্ঘ সময় গরম পানিতে গোসলের উপকারিতার চেয়ে অপকারিতা বেশি। এর ফলে আপনার ত্বক হয়ে পড়ে আরো বেশি শুষ্ক। ত্বক নিজেকে নিরাপদ ও আদ্র রাখার জন্য যেসব প্রাকৃতিক তেল তৈরি করে সেসবও নষ্ট করে ফেলে গরম পানি।  তবুও রোজ রোজ গোসল দরকার হলে ড্রাই সোপ এবং  ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন। আর গোসলের জন্য সময় নিন সর্বোচ্চ ১০ মিনিট। তার বেশি নয়।

আমাদের ত্বক প্রায়ই ভালো ব্যাকটেরিয়া তৈরি করে ত্বক আরো সুস্থ ও নিরাপদ রাখার জন্য। এসব ব্যাকটেরিয়া রাসায়নিক পণ্য থেকে আসা টক্সিন থেকেও রক্ষা করে ত্বককে। প্রতিদিন গোসল করলে আপনার ত্বক খানিকটা ফেটে যায়। তাই এসময় দুইদিনে একবার বা তিনদিনে একবার গোসল করার সিদ্ধান্ত নিন। এমনটাই বক্তব্য ত্বক বিশেষজ্ঞরা।

রোজকার গোসল আপনার নখের জন্যও ক্ষতিকর। গোসলের সময় নখ সাধারণত পানি শুষে নেয়। ফলে শীতকালেও প্রতিদিন গোসলের কারণে সে তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। আরো বেশি শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে নখ।

এসব থেকে বাঁচতে দুইদিনে একদিন গোসলের আলসেমি আপনি করতেই পারেন।

Tags: গোসললাইফস্টাইল
Previous Post

মাহবুবুল হক শাকিল ও জয়ললিতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ

Next Post

বিজয়ের মাসে জাতীয় পতাকা আরো সবুজ, আরো লাল

Next Post
বিজয়ের মাসে জাতীয় পতাকা

বিজয়ের মাসে জাতীয় পতাকা আরো সবুজ, আরো লাল

লিওয়ানোদোস্কি-রবেনের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী বায়ার্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT